Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এআই ছবি বিতর্কে ১৩ দিন পর পুলিশে অভিযোগ জানালেন রাজন্যা

রাজন্যার অভিযোগ, কসবার ল কলেজ ধর্ষণকাণ্ডের পরেই তাঁকে টার্গেট করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ছবি ছড়ানো হয়। 

এআই ছবি বিতর্কে ১৩ দিন পর পুলিশে অভিযোগ জানালেন রাজন্যা

রাজন্যা হালদার

শেষ আপডেট: 12 July 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: নিজের বিকৃত ও অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে অবশেষে সোনারপুর থানায় পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। মুখ খোলার ১৩ দিন পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিতর্ক চললেও এতদিন পুলিশে অভিযোগ না জানানোর কারণে বিরোধীরা যেমন প্রশ্ন তুলছিল, তেমনি শাসকদলের অন্দরেও শুরু হয়েছিল জল্পনা। বস্তুত, বিজেপির শঙ্কর ঘোষও রাজন্যাকে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছিলেন।

রাজন্যার অভিযোগ, কসবার ল কলেজ ধর্ষণকাণ্ডের পরেই তাঁকে টার্গেট করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ছবি ছড়ানো হয়। তাঁর দাবি, এআই (AI) ব্যবহার করে তৈরি করা এইসব বিকৃত ছবি ছড়ানো হয়েছিল ছাত্রছাত্রীদের ফোনে, যাতে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে এআই ছবি নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh) রাজন্যাকে ফোন করেছিলেন। সেই ফোনালাপ নিয়েও শুরু হয় জোর গুঞ্জন।

ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের যোগ রয়েছে বলেও ইঙ্গিত করেছেন রাজন্যা। যদিও এফআইআরে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি, তবে পুলিশ চাইলে অভিযুক্তদের কয়েকজনের নাম জানাতে রাজি বলে জানিয়েছেন তিনি।

শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছিল। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা মহিলা তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ সরাসরি প্রশ্ন তুলেছিলেন, “এখনই কেন মুখ খুললেন রাজন্যা? এতদিন চুপ কেন ছিলেন?” তাঁর মতে, এত গুরুতর অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো উচিত ছিল রাজন্যার।

অভিযোগপত্রে রাজন্যা তাঁর বিরুদ্ধে ছড়ানো কিছু ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং ছবি বিকৃত কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করে রিপোর্ট দিতে অনুরোধ করেছেন। পাশাপাশি দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


```