একদল দুষ্কৃতী বাইকে করে এসে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী কারণে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 December 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে রাজাবাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন! নিহত মেহতাব আলম পেশায় ফল বিক্রেতা। একদল দুষ্কৃতী বাইকে করে এসে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী কারণে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। কয়েকজন দুষ্কৃতী রাজাবাজার এলাকায় রাস্তায় ফেলে কোপাতে শুরু করে মেহতাবকে। এরপরই চম্পট দেয়। সেইসময় পথচারীরা থাকলেও আতঙ্কে কেউই তাঁদের কাছে যেতে পারেননি। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুষ্কৃতীরা বাইকে করে এসে মেহতাবের ফলের দোকানের সামনে আসে। প্রথমে দুজনের মধ্যে কোনও কারণে কথা কাটাকাটি হয়। এরপরই আচমকা ফল বিক্রেতাকে মারধর শুরু করেন। দোকানে রাখা ছুরি দিয়ে মেহবুবকে কোপাতে থাকেন ফল বিক্রেতা।
আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। একজন ফল বিক্রেতাকে কী কারণে খুন হতে হল, তা জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হবে এলাকার সিসিটিভি ফুটেজ।