Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ন্যাজাটে সাক্ষী ভোলা ঘোষকে খুনের ছক! গ্রেফতার মূল অভিযুক্ত সেই ট্রাকচালক, ধৃতের সংখ্যা বেড়ে ৫

পুলিশের দাবি, জেলবন্দি শেখ শাহজাহানের ‘সবুজ সংকেত’ মিলতেই সক্রিয় হয়ে ওঠে তাঁর শাগরেদরা। পরিকল্পনা করা হয়, বসিরহাট আদালতে যাওয়ার পথেই ‘খতম’ করা হবে সন্দেশখালি মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে। 

ন্যাজাটে সাক্ষী ভোলা ঘোষকে খুনের ছক! গ্রেফতার মূল অভিযুক্ত সেই ট্রাকচালক, ধৃতের সংখ্যা বেড়ে ৫

ন্যাজাটকাণ্ডে গ্রেফতার ট্রাকচালক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 December 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Seikh Shahjahan) বিরুদ্ধে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত আলিম মোল্লা (Najat case)। মিনাখা থানা এলাকা থেকে লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে পুলিশ।

সন্দেশখালিতে ভোলা ঘোষকে (Sandeshkhali Bhola Ghosh) খুনের পরিকল্পনার জাল ক্রমশ স্পষ্ট হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত আলিম মোল্লাই ঘটনার সময় ট্রাক চালাচ্ছিলেন। লক্ষাধিক টাকার সুপারি নিয়ে ভোলা ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিলেন আলিম। কিন্তু তিনি বেঁচে গেলেও দুর্ঘটনায় প্রাণ হারায় ভোলার ছোট ছেলে এবং তাঁদের গাড়ির চালক। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা পাঁচ।

পুলিশের দাবি, জেলবন্দি শেখ শাহজাহানের ‘সবুজ সংকেত’ মিলতেই সক্রিয় হয়ে ওঠে তাঁর শাগরেদরা। পরিকল্পনা করা হয়, বসিরহাট আদালতে যাওয়ার পথেই ‘খতম’ করা হবে সন্দেশখালি মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে। সেই অনুযায়ী ঘটনার তিন দিন আগেই গোপনে বৈঠক বসে। এমনকি ঘটনার আগের রাতে সরবেড়িয়ার একটি গোপন ডেরায় শেষ মুহূর্তের প্রস্তুতিও হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, লাউখালির দিক থেকে একটি ট্রাক দুরন্ত গতিতে ছুটিয়ে ভোলানাথ ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারার ছক কষা হয়েছিল। ওই ‘কোর টিম’-এ ছিল সিবিআই মামলায় অভিযুক্ত আলিম মোল্লা, ট্রাকের বর্তমান মালিক নজরুল মোল্লা, গফফর শেখ ও আরও কয়েক জন। বসিরহাট জেলা পুলিশের দাবি, ঘটনার দিন গফফর ফোন করে রুহুলকে জানায় যে ভোলা ঘোষ বাড়ি থেকে বেরিয়েছেন, এর পরেই পরিকল্পনা কার্যকর হয়।

ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোসলেম শেখের ছেলে গফফর শেখ এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী রুহুল কুদ্দুস মোল্লাকে। এবার মূল অভিযুক্তকে ধরল পুলিশ।  


```