Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অতিরিক্ত চাপ' ধর্নামঞ্চে বসেই এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের কাজ করে চলেছেন প্রতিবাদী বিএলও-রা

বিএলও-দের দাবি ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে সরাসরি কথা বলা। কিন্তু নির্দিষ্ট সময় না থাকায় সিইও দেখা করতে অস্বীকার করেন।

'অতিরিক্ত চাপ' ধর্নামঞ্চে বসেই এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের কাজ করে চলেছেন প্রতিবাদী বিএলও-রা

ধর্নামঞ্চে বসেই ফর্ম ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলও-রা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সোমবার থেকেই উত্তেজনা ছড়িয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরে। বিক্ষোভ দেখান বিএলও-দের (West Bengal SIR) একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বুথস্তরের আধিকারিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের (Police)। পরে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বিএলও-দের (BLO)। সেই থেকে শুরু। এরই প্রতিবাদে রাতভর ধর্নায় বসে যান তাঁরা। সেই ধর্নায় বসেই বাকি থাকা কাজ সামলাচ্ছেন বুথ লেভেল অফিসাররা।

মঙ্গলবার সকাল সকাল যে ছবিটা দেখা গেল, তা হল সমস্ত বিএলও-রা (BLO) ধর্নায় বসেই এনুমারেশন ফর্ম (Enumeration Form) ডিজিটাইজ করছেন। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এঁদেরই প্রতিনিধিরা কাল থেকে সিইও দফতরের ভিতরে ধর্নায় বসেছেন। সারা রাত কম্বল আঁকড়ে শুয়েও ছিলেন।

কমিশনের পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে ২৭ অক্টোবর পর্যন্ত ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটার ছিলেন। মোট ৮০,৬৮১ জন বিএলও নিয়োগ করা হয়েছে। তাঁদের সঙ্গে রাজনৈতিক দলগুলির প্রায় দেড় লক্ষ বিএলএ বা এজেন্ট কাজ করছেন। ৭ কোটি ৬৪ লক্ষের বেশি ভোটারকে ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। প্রায় আড়াই কোটি ফর্ম ‘ডিজিটাইজড’ হয়ে গিয়েছে।

বিএলও-দের দাবি ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে সরাসরি কথা বলা। কিন্তু নির্দিষ্ট সময় না থাকায় সিইও দেখা করতে অস্বীকার করেন। পরিবর্তে তাঁদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত সিইও। তাতেও ক্ষোভ মেটেনি বিক্ষোভকারীদের।

সোমবার পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় নির্বাচনী ভবনে পৌঁছোয় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-এর নেতৃত্বে বাহিনী। বিএলও অধিকার রক্ষা সমিতির সদস্যেরা বিক্ষোভ তুলতে অনড় থাকায় শেষ পর্যন্ত টানাহেঁচড়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। সংক্ষিপ্ত সময়ের জন্য ওই এলাকায় তৈরি হয় উত্তেজনা।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি লিখে পশ্চিমবঙ্গে এসআইআর-এর (SIR) কাজ স্থগিত রাখার দাবি জানান। তাঁর অভিযোগ, বিএলও-দের উপযুক্ত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি।

যদিও নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে আপাতত চলছে এসআইআর-এর কাজ। দেশে মোট ৫ লক্ষ ৩২ হাজারের বেশি বিএলও এতে নিযুক্ত। 


```