Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কালীঘাট অভিযানের ডাক! এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ময়দান চত্বর, আটক অনেকে

ময়দান চত্বরে এদিন সকাল থেকে এসএলএসটি চাকরিপ্রার্থীরা জমায়ত শুরু করেন। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।

কালীঘাট অভিযানের ডাক! এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ময়দান চত্বর, আটক অনেকে

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

শেষ আপডেট: 6 February 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ময়দান মেট্রো স্টেশন হয়ে কালীঘাট মিছিল করার ডাক দিয়েছিলেন প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকারা। সেই কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ময়দান চত্বরে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান আন্দোলনকারীরা। তারপরই শুরু হয় ধরপাকড়। 

ময়দান চত্বরে এদিন সকাল থেকে এসএলএসটি চাকরিপ্রার্থীরা জমায়ত শুরু করেন। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। মিছিল করে কালীঘাট যাওয়ার কথা ছিল তাঁদের। তবে সেই মিছিল আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাঁদের প্যানেল বাতিল করা হয়েছে। আর এই ব্যাপারে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান। উত্তেজনা বাড়লে পুলিশ একাধিক আন্দোলনকারীরা আটক করে। 

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সাফ কথা, তাঁরা যোগ্য, তাঁদের চাকরি দিতে হবে। যারা অযোগ্য তাঁদের তালিকাভুক্ত করে বের করা হোক। গোটা প্রক্রিয়ার মধ্যে যোগ্য শিক্ষকরা কেন ভুক্তভোগী হবেন, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা। আর এই কারণেই কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কালীঘাট অভিযানের কোনও অনুমতি দেয়নি। তাই বিক্ষোভ শুরু হলেই একে একে চাকরিপ্রার্থীদের আটক করা শুরু করে তাঁরা।

কলকাতা হাইকোর্ট ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তারপর সেই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। এখনও সেই মামলা শীর্ষ আদালতে চলেছে। পরবর্তী শুনানি রয়েছে আগামী সপ্তাহেই। তাই ফের একবার যোগ্য-অযোগ্য প্রার্থী বাছার কথা বলেই সরব হলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। একটাই প্রশ্ন, 'অযোগ্যদের জন্য আমরা কেন ভুগবো?'


```