Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কু-কথা ইস্যুতে শুভেন্দুকে নিশানা পুলিশ পরিবারের সদস্যদের, অনুব্রত-প্রশ্নে হারালেন মেজাজ

পুলিশ পরিবারের সদস্যদের মূল অভিযোগ, যারা সমাজের রক্ষক তাদেরকেই সবসময় আক্রমণ করা হচ্ছে। উচিত-অনুচিত কিছু না ভেবেই কুরুচিকর কথা বলা হচ্ছে তাদের উদ্দেশে। 

কু-কথা ইস্যুতে শুভেন্দুকে নিশানা পুলিশ পরিবারের সদস্যদের, অনুব্রত-প্রশ্নে হারালেন মেজাজ

সাংবাদিক বৈঠকে পুলিশের পরিবার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে প্রতিবাদ মানেই কুকথা শুনতে হবে পুলিশকে - এটাই যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। সদ্য আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে যে নবান্ন অভিযান (Nabanna Abhijan) হল সেখানেও দেখা গেছে একই চিত্র। মার খেতে হয়েছে পুলিশকে, অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে মঙ্গলবার পথে নেমেছিলেন পুলিশ পরিবারের সদস্যদের (Police Family) একাংশ। সাংবাদিক বৈঠকও করেন তাঁরা।

পুলিশ পরিবারের সদস্যদের মূল অভিযোগ, যারা সমাজের রক্ষক তাদেরকেই সবসময় আক্রমণ করা হচ্ছে। উচিত-অনুচিত কিছু না ভেবেই কুরুচিকর কথা বলা হচ্ছে তাদের উদ্দেশে। আর এতে শুধু পুলিশকর্মীরাই নন, ভুক্তভোগী হতে হচ্ছে পরিবারের সদস্যদেরও। বাড়ির মহিলা, বয়স্ক, এমনকী শিশুরাও মানসিকভাবে আক্রান্ত হচ্ছেন বলে দাবি তাদের। আর এই ইস্যুতে মূলত বিরোধী রাজনৈতিক দল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'দায়ী' করেছেন তাঁরা।  

সাংবাদিক বৈঠক থেকে প্রতিবাদী পুলিশকর্মীর পরিবারের সদস্যরা বলেন, বারবার তাদের অশালীনভাবে আক্রমণ করা হচ্ছে। গালিগালাজ থেকে শুরু করে নোংরা কথা বলা হচ্ছে। পুলিশদের তো বটেই, তাঁদের মতো পরিবারের সদস্যদেরও ছাড়া হচ্ছে না। তাঁদের সাফ কথা, পুলিশেরও বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তানরা আছে। এইসব ঘটনা তাদের ওপর বড় প্রভাব ফেলছে।

এক্ষেত্রে তাঁদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্য, তাঁর উপস্থিতিতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। তিনিই কার্যত উস্কানি দিয়ে এসব করাচ্ছেন। এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশের উদ্দেশে কী কী বলা হয় সেই সংক্রান্ত পোস্টারও দেখান প্রতিবাদীরা। তবে অনুব্রত মণ্ডলের বিষয় উঠে আসলেই মেজাজ হারান তাঁরা।

রাজনৈতিক দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশকে উদ্দেশ করে কু-কথার প্রতিবাদ জানাতে এসে অনুব্রত মণ্ডল-প্রশ্নে মেজাজ হারান পুলিশকর্মীর পরিবারের সদস্যেরা। কার্যত সাংবাদিক সম্মেলন শেষ না করে বাইরে বেরিয়ে যান তাঁরা। অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ব্যক্তিগত আক্রমণ করার জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। যদিও এরপর অনুব্রতের কুকথা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান।

কয়েক সপ্তাহ আগেই পুলিশ অফিসারকে কুকথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের আইসি-কে মা-বোন তুলে গালিগালাজ করেছিলেন তিনি। সেই অডিও ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্ক হয়। সেই সময় কেন পুলিশ-পরিবার সরব হয়নি সেই প্রশ্ন ওঠে এদিনের সাংবাদিক বৈঠকে। সেই প্রেক্ষিতেই কার্যত মেজাজ হারিয়ে সদস্যরা বলেন, তাঁরা তখনও প্রতিবাদ করেছিলেন। তবে অনুব্রত মণ্ডল সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।


```