অভিযোগ, বিজেপি নেতার ছেলের গাড়ি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়। তাঁকে বাঁধা দেওয়া হলে পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করেছেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 12 August 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি আটকানোয় ট্রাফিক পুলিশের সঙ্গে তুমুল অশান্তি বিজেপি নেতার ছেলে (BJP leader's son)। ঝগড়ার মধ্যেই ট্রাফিক পুলিশ বলে দেন, 'আমি আপনার থেকে বেশি শিক্ষিত।' দুপক্ষের কথপকথন তিনি নিজেই মোবাইলে রেকর্ড করেছেন। উত্তরপ্রদেশের হাথরাসের (Uttar Pradesh's Hathras) এই ঘটনার ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অভিযোগ, বিজেপি নেতার ছেলের গাড়ি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হয়। তাঁকে বাঁধা দেওয়া হলে পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপি নেতা ঋষিপাল সিংয়ের ছেলে তপেশ স্করপিওতে ছিলেন। গাড়ির উইন্ডশিল্ডে লেখা ছিল ‘বিধায়ক’, বনেটে ছিল বিজেপির পতাকা, আর সঙ্গে ছিলেন একজন গার্ড।
তপেশের গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকায় অন্যান্য যান চলাচলের সমস্যা হয়। সেই সময় ট্রাফিক কনস্টেবল এসপি সিং গিয়ে গাড়িটি সরাতে বলেন। ট্রাফিক কনস্টেবল এসপি সিং গিয়ে গাড়িটি সরাতে বলেন। ওই যুবক তখন তাঁকে বলে ওঠেন, "ভাগ এখান থেকে"। এরপর কনস্টেবল পাল্টা জবাব দেন, "আপনি আপনার বাবার সম্মান নষ্ট করছেন।"
'More Educated Than You': Up Traffic Constable Schools BJP MLC’s Son Over Road Obstruction
➠ A viral video from Hathras, Uttar Pradesh, shows a heated exchange between traffic constable SP Singh and Chaudhary Tapesh, son of BJP MLC Rishipal Singh from Aligarh.
➠ The incident… pic.twitter.com/dbWXtjx3qG— Buzzpedia (@BuzzPedia_in) August 12, 2025
ট্রাফিক পুলিশ বলছেন, "আমার বয়স ৫৫ বছর, আর আপনি আমাকে বলছেন ভাগ এখান থেকে!" তপেশ বলে ওঠেন, "আপনার বয়স ৫৫ বছর বলেই আমি সম্মান দেখাচ্ছি।" "কোন সম্মান? আপনি তো ট্রাফিক জ্যাম তৈরি করছেন।" বলেন পুলিশকর্মী। অভিযুক্ত জোর গলায় বলেন, "আপনি ঠিকভাবে কথা বলুন। আপনি বিভাগের সুনাম নষ্ট করছেন। আমি তো ভালোভাবে কথা বলছি।"
এরপর ট্রাফিক পুলিশ বলেন, "আপনি যদি ভালোভাবে কথা বলতেন, এই পরিস্থিতি হত না। আমি এই ভিডিও ফেসবুকে দেব। আমি আপনার চেয়ে বেশি শিক্ষিত। আমি জানি কীভাবে কথা বলতে হয়। আপনি ক্ষমতার অপব্যবহার করছেন।"
সেইসময় অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাঁরা সকলেই অশান্তি থামানোর চেষ্টা করছিলেন। ভিডিওর শেষে দেখা যায়, বিজেপি নেতার ছেলে মাথা নেড়ে কিছু অস্পষ্ট কথা বলেন এবং গাড়ি নিয়ে সরে যান। পরে কনস্টেবল এসপি সিং অভিযোগ করেন, তপেশ প্রথমে নিজের পরিচয় দিতে অস্বীকার করেন এবং তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। তিনি জানান, তপেশ তাঁর ছবি তুলেছিলেন এবং ঘটনার সময় কোনও সহযোগিতা করেননি।