সাইবার নিরাপত্তাও জোরদার হচ্ছে এবার। কলকাতা পুলিশের নতুন উদ্যোগ—১৯–২০টি আলাদা কিয়স্কে, যেখানে মানুষ পাচ্ছে নিরাপদে ইন্টারনেট চালানোর পরামর্শ। কোন পথে গেলে বিপদ, কোন পথে নিরাপদ—সব কিছু জানানো হচ্ছে সরাসরি।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 26 September 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার পর থেকে রাস্তায় মানুষের ঢল! টালা প্রত্য়য় থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, সুরুচি সংঘ থেকে সল্টলেকের পুজো মণ্ডপ—সবখানেই শুধু কালো মাথার ভিড়। এক কথায়, উৎসবের আনন্দে মাতোয়ারা কলকাতা(Durga Puja, Kolkata)।
চতুর্থীর বিকেলে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে সরাসরি রাস্তায় নেমে পড়লেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ((Police Commissioner)। এক এক পুজো মণ্ডপ পায়ে হেঁটে ঘুরলেন, উদ্যোক্তাদের সঙ্গে কথা বললেন, দেখে এলেন কোথায় ভিড়ের চাপ বেশি, কোথায় কম।
গড়িয়াহাট মোড়ে নিজেই দাঁড়িয়ে দেখলেন মানুষের ঢল, ট্র্যাফিকের ধ্যান–ধারণা (Security)। পুলিশ বুথেও গেলেন, দায়িত্বে থাকা সাঁজোয়া পুলিশদের সঙ্গেও কথা বললেন।
সাইবার নিরাপত্তাও জোরদার হচ্ছে এবার। কলকাতা পুলিশের নতুন উদ্যোগ—১৯–২০টি আলাদা কিয়স্কে, যেখানে মানুষ পাচ্ছে নিরাপদে ইন্টারনেট চালানোর পরামর্শ। কোন পথে গেলে বিপদ, কোন পথে নিরাপদ—সব কিছু জানানো হচ্ছে সরাসরি। পুলিশ কমিশনারের কথায়, “মানুষের ঢল নেমেছে। রাতে আরও বাড়বে ভিড়। আমাদের প্ল্যান তৈরি। তবে সাইবার অপরাধ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। তাই সাইবার সচেতনতা জরুরি।”
সবমিলিয়ে উৎসবের কলকাতার রাস্তায় এখন ভিড়ের মহাপর্ব চলছে, যেখানে নজর রাখছেন সরাসরি পুলিশ কমিশনার।