Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নবান্ন অভিযান: সাক্ষ্য না নিয়ে জেরা করতে পারে পুলিশ, কলকাতা হাইকোর্টে বিজেপির সজল ঘোষ

বিচারপতির পর্যবেক্ষণ, সাক্ষী হিসেবে ডাকা হয়েছে সজল ঘোষকে যেতেই হবে। যদি কোনও সমস্যা থেকেই থাকে তাহলে আগাম জামিনের আবেদন করতে পারেন।

নবান্ন অভিযান: সাক্ষ্য না নিয়ে জেরা করতে পারে পুলিশ, কলকাতা হাইকোর্টে বিজেপির সজল ঘোষ

সজল ঘোষ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 August 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে একাধিক বিজেপি (BJP) নেতার বিরূদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। অশোক দিন্দার আগাম জামিন মঞ্জুর হলেও বিচারাধীন অর্জুন সিং-সহ বেশ কয়েক জন। সেই মামলায় পুলিশের পক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ করার জন্য নোটিস পাঠানো হয় সজল ঘোষকে (Sajal Ghosh)। সাক্ষ্য না নিয়ে, জেরা করা হতে পারে বলে আশঙ্কা বিজেপি নেতার। আর তাই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সজল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দ্রুত মামলার শুনানির আর্জি তাঁর আইনজীবীর।

বিচারপতির পর্যবেক্ষণ, সাক্ষী হিসেবে ডাকা হয়েছে সজল ঘোষকে যেতেই হবে। যদি কোনও সমস্যা থেকেই থাকে তাহলে আগাম জামিনের আবেদন করতে পারেন সজল ঘোষ। আগামিকাল, মঙ্গলবার আদালতে দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

বস্তুত, আরজি কর কাণ্ডের একবছরে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশও প্রতিরোধ করেছিল। সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার হেড কোয়ার্টার মিরাজ খালেদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, ঘটনায় মোট পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের উপর আক্রমণের একাধিক ভিডিও ও ফুটেজ দেখানো হয় লালবাজার থেকে।

গত ৯ অগস্ট অভয়ার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। বঙ্গ বিজেপির তরফে সেই মিছিলকে সমর্থন করে পথে নামা হয়েছিল। শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা মিছিলে শামিল হয়েছিলেন। 


```