Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Messi in Kolkata: দর্শক থেকে 'হামলাকারী'! যুবভারতীকাণ্ডে গ্রেফতার আরও তিন, ধৃতের সংখ্যা বেড়ে ৫

যুবভারতী ক্রীড়াঙ্গনের ( Yuba Bharati Krirangan) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই পাকড়াও অভিযান চলছে বলে খবর। মেসিকে দেখতে এসে দর্শক থেকে 'হামলাকারী', বিশৃঙ্খলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। 

Messi in Kolkata: দর্শক থেকে 'হামলাকারী'! যুবভারতীকাণ্ডে গ্রেফতার আরও তিন, ধৃতের সংখ্যা বেড়ে ৫

যুবভারতীতে বিশৃঙ্খলা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীর বিশৃঙ্খলায় ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ (Messi in Kolkata)। সোমবার সকালেই দু'জনকে গ্রেফতার করে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনের ( Yuba Bharati Krirangan) সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই পাকড়াও অভিযান চলছে বলে খবর। মেসিকে দেখতে এসে দর্শক থেকে 'হামলাকারী', বিশৃঙ্খলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। 

লিওনেল মেসির কলকাতা সফর (Mesi Tour in Kolkata) ঘিরে যে উত্তেজনা ও উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) শনিবার সকালে মেসির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় হইচই, তার জেরে আর্জেন্তিনীয় মহাতারকা মাঠ ছাড়ার পরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে ছোড়া হয় জলের বোতল, ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন।

সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। দুই যুবককে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে, গৌরব বসু, সুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস। শুভ্রপ্রতিম ও গৌরবকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

সোমবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন, শুধুই কি মেসিকে দেখতে না পাওয়ার আক্রোশ নাকি ভাঙচুরের নেপথ্যে কোনও পরিকল্পনা ছিল? সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

শুধু গ্রেফতার নয়, ধৃতদের জেরা করে তদন্ত আরও জোরদার করছে পুলিশ। শতদ্রু দত্তের সংস্থার কয়েকজন কর্তা ছাড়াও শনিবার যুবভারতীতে দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিদের তলব করা হয়েছে। মোট ছ’জনকে মঙ্গলবার থানায় হাজিরা দিতে বলা হয়েছে। জলের বোতল সরবরাহ, টিকিট বিতরণ এবং দর্শক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই সংস্থাগুলির উপর।

মেসির সফরের সময় তাঁদের কাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল, সে সব বিষয়েই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। যুবভারতীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রকৃত কারণ ও দায় ঠিক কার উপর পড়ে, তা স্পষ্ট করতেই এই তদন্ত বলে জানিয়েছে পুলিশ।


```