যোগ্য চাকরিহারাদের অর্ধনগ্ন মহামিছিল আটকাতে অতি সক্রিয় পুলিশ। সকাল থেকেই শিয়ালদহ চত্বরে শিক্ষক-শিক্ষিকারা জমায়েত শুরু করলে ধরপাকড় শুরু করে পুলিশ। মাইকিং করে বলা হয়, অনুমতি নেই, জমায়েত যেন না করা হয়। শুধু তাই নয় নিত্যযাত্রীদের মধ্যে যাতে কোনও চাকরিহারারা মিশে না থাকেন, সেটাও নিশ্চিত করতে এক নিত্যযাত্রীকেও আটক করা হয়েছে। শিয়ালদহের পাশাপাশি ধর্মতলা চত্বরেও চাকরিহারাদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। মেট্রো স্টেশনও বাদ নেই তল্লাশি থেকে।

অতিসক্রিয় পুলিশ
শেষ আপডেট: 30 May 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: যোগ্য চাকরিহারাদের (SSC Job Deprived) অর্ধনগ্ন মহামিছিল (SSC Rally) আটকাতে অতি সক্রিয় পুলিশ। সকাল থেকেই শিয়ালদহ চত্বরে শিক্ষক-শিক্ষিকারা জমায়েত শুরু করলে ধরপাকড় শুরু করে পুলিশ (Police)। মাইকিং করে বলা হয়, অনুমতি নেই, জমায়েত যেন না করা হয়। শুধু তাই নয় নিত্যযাত্রীদের মধ্যে যাতে কোনও চাকরিহারারা মিশে না থাকেন, সেটাও নিশ্চিত করতে এক নিত্যযাত্রীকেও আটক করা হয়েছে। শিয়ালদহের (Sealdah) পাশাপাশি ধর্মতলা চত্বরেও চাকরিহারাদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। মেট্রো স্টেশনও (Metro Station) বাদ নেই তল্লাশি থেকে।
রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন 'অর্ধনগ্ন মিছিল' করার ডাক দিয়েছিলেন চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে চিন্ময় মণ্ডল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "পরীক্ষা দেব না, সেটা এখনই বলা উচিত নয়। তা হলে চাকরিটাই থাকবে না। সরকার দু'টি পথ রেখেছে। দুটোই যেন কাজে লাগান চাকরিহারারা। রিভিউ করে বিচার না-পেলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ টুকুও যে থাকবে না সেটা মনে করিয়ে দিয়ে 'যোগ্য' চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, "পরীক্ষায় বসুন। সুযোগের সদ্ব্যবহার করুন।"
অন্দোলনকারীদের বক্তব্য, এমন অনেক শিক্ষক-শিক্ষিকারা আছেন যাঁরা অসুস্থ, অন্তঃসত্ত্বা, তাঁরা নতুন করে কী করে পরীক্ষায় বসবেন? আর পরীক্ষার কথা শুধু যোগ্যদেরই কেন বলা হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রথমে বরাভয় দিয়ে এখন অযোগ্যদের অন্য দফতরে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলছেন? এহেন যাবতীয় বিষয় নিয়েই আজ অর্ধনগ্ন মিছিলের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। যদিও সেই মিছিল আটকাতে তৎপর পুলিশ। ভিড়ের মধ্যে থেকে আন্দোলনকারী শিক্ষকদের খুঁজে বের করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে তারা।