Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের 'দাদাগিরি'! রাতের অন্ধকারে নিউ আলিপুরে লরিতে ভাঙচুর, ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা

‘‘আইনের রক্ষকই যদি এমন অনভিপ্রেত কাণ্ড ঘটান, তাহলে আমজনতা কোথায় যাবে?’’-প্রশ্ন আমজনতার।

পুলিশের 'দাদাগিরি'! রাতের অন্ধকারে নিউ আলিপুরে লরিতে ভাঙচুর, ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ীরা

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 9 July 2025 13:20

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি (Vandalizing Lorry) আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা দক্ষিণ কলকাতার নিউ আলিপুর (New Alipore) সংলগ্ন এলাকায়।

অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তায় কোনও রকম পূর্ব নির্দেশ না দিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছেন লরির মালিকরা। 

তাঁদের প্রশ্ন, ৪০ বছর ধরে ওই এলাকায় এভাবেই লরি দাঁড়িয়ে থাকে, তাহলে হঠাৎ এভাবে গাড়িগুলি ভাঙচুর করা হল কেন? ঘটনার প্রতিবাদে নিউ আলিপুর থানায় অভিযোগ জানিয়েছেন লরি চালকরা। তবে কী কারণে এই ভাঙচুর, এ ব্যাপারে পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

লরি মালিকদের বক্তব্য, তাঁরা চার দশক ধরে ওই এলাকায় গাড়ি রাখছেন। কোনও সমস্যা হলে আগেই জানানো যেত। প্রয়োজনে সরিয়ে দেওয়া হত। কিন্তু কোনও রকম সতর্কতা ছাড়াই যেভাবে লরিগুলি ভাঙা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।

লরি চালকদের বক্তব্যের সঙ্গে সহমত স্থানীয়রাও। তাঁরা বলছেন, ‘‘যতই রাস্তা ছাড়ার নিয়ম থাকুক, এই ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার পুলিশের নেই।’’ কেউ বলছেন, ‘‘আইনের রক্ষকই যদি এমন অনভিপ্রেত কাণ্ড ঘটান, তাহলে আমজনতা কোথায় যাবে?’’

সূত্রের খবর, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে,  ‘‘এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।’’ তবে পুলিশের সেই আশ্বাসে ভরসা রাখতে নারাজ লরি মালিক ও চালকরা। বরং গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ বলছেন, ‘‘এটা দাদাগিরি ছাড়া আর কিছু নয়।’’ 

কার নির্দেশে বা কোন অফিসার, কী কারণে এই ঘটনা ঘটালেন সেই প্রশ্নও তুলেছেন লরি চালকেরা। তবে এ ব্যাপারে পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 


```