নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে।'

গ্রাফিক্স-দ্য ওয়াল
শেষ আপডেট: 11 June 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: ভারত তথা সমগ্র বিশ্বে পদার্থবিদ্যার ইতিহাসে এক অনন্য মাইলফলক ছুঁল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের চার তরুণ গবেষক। স্পেনের বার্সেলোনায় সদ্যসমাপ্ত আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সেরা দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় দলটি ষষ্ঠ স্থান অধিকার করেছে। চারজনের দলে তিনজনই বাঙালি। এর আগে এই প্রতিযোগিতায় ভারতের এত ভালো ফল হয়নি। বিশ্বমঞ্চে গর্বিত বাংলা, বিপুল সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই।
বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে…
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2025
পদার্থবিদ্যার (Physics) এই জগৎজোড়া পরীক্ষার ২০২৫ সংস্করণটি (PLANCKS 2025) হয় স্পেনের বার্সিলোনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (Indian Institute of Science) এই তরুণ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই সুকঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও ভারতীয় শিক্ষার্থী দল এর আগে এতো ভাল ফল করেনি।'
সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস-এই অসাধারণ কৃতিত্বের জন্য চার তরুণকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাঙালি পড়ুয়াদের কৃতিত্বে গর্বিত মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।'
প্রতিযোগীদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'দের স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।'
PLANCKS (Physics League Across Numerous Countries for Kick-ass Students) হল একটি আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা প্রতিযোগিতা, যেখানে বিশ্বের নানা দেশের বিশ্ববিদ্যালয়স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এটি কোনও সাধারণ পরীক্ষা নয়—এটি এমন এক মেধাভিত্তিক প্রতিযোগিতা, যেখানে পদার্থবিদ্যার জটিল তত্ত্ব, অঙ্ক, যুক্তি এবং বাস্তব বিজ্ঞান চিন্তনকে একত্র করে বিচার করা হয়।
এই প্রতিযোগিতা প্রতি বছর আইএপিএস-এর (International Association of Physics Students) তত্ত্বাবধানে বিশ্বের কোনও এক দেশের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিবার আয়োজক দেশ ও বিশ্ববিদ্যালয় বদলায়। ২০২৫ সালে প্রতিযোগিতাটি হয়েছিল স্পেনের বার্সেলোনা শহরে।