বামেদের তরফেও সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার চালানো শুরু হয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, আসল এবং নকলের তফাৎ করতে হবে।
_jyoti.jpeg.webp)
ডানদিকের ভাইরাল হওয়া ছবিটি নিয়ে বিতর্ক
শেষ আপডেট: 20 May 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। ইতিমধ্যে জানা গেছে, তিনি চারবার পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং তার মধ্যে তিনবারই কলকাতায়। তবে সিপিএম যুবনেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) সঙ্গে কি জ্যোতির কোনও সম্পর্ক ছিল? এই প্রশ্নই উঠেছে দুজনের একটি ছবি ভাইরাল হওয়ায়। সেই ছবি নিয়ে হইচই পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। ইতিমধ্যে ইস্যুটি নিয়ে পুলিশে এফআইআর করেছেন বাম নেতা।
এক মহিলার কাঁধে হাত রেখে ছবি তুলেছিলেন সৃজন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, সেই মহিলাকে গ্রেফতার হওয়া জ্যোতি মলহোত্রার মতো দেখতে। যদিও ছবিটি নকল বলে দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।
বামেদের তরফেও সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার চালানো শুরু হয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, আসল এবং নকলের তফাৎ করতে হবে। নকল থেকে সাবধান হতে হবে। তাঁরা এও দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছোঁয়ায় সৃজনের পাশে থাকা ওই মহিলাকে জ্যোতি বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাকে ছবিকে বিকৃত করা হল, সেই মহিলা আদতে কে?
জানা গেছে, সৃজনের পাশে থাকা মহিলার নাম পূর্বাদ্রি পোদ্দার। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী। বরাহনগরের বাসিন্দা ওই তরুণী সরোজিনী নায়ডু কলেজের প্রাক্তনী। সৃজনের সঙ্গে যে ছবি তাঁর বিকৃত করা হয়েছে সেটি আদতে গত ২০ এপ্রিল ব্রিগেডে তোলা। এই বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য, যারা এটা করেছে তারা খুব নিখুঁত ভাবে করেছে। এক ঝলকে দেখে বোঝাও যাচ্ছে না। তবে তিনি কঠোর আইনি পদক্ষেপ চান।