Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

কলকাতায় আবার একাকী বৃদ্ধা খুন! বাইরে থেকে বন্ধ ছিল ঘরের দরজা, শোরগোল মুচিপাড়ায়

ভেতরে পড়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ। লন্ডভন্ড ঘরের আসবাব। হাট করে খোলা আলমারির লকার। যা থেক পুলিশের অনুমান, লুটপাটের পর বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে।

কলকাতায় আবার একাকী বৃদ্ধা খুন! বাইরে থেকে বন্ধ ছিল ঘরের দরজা, শোরগোল মুচিপাড়ায়

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 12 June 2025 09:10

দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে ছেলেমেয়েরা বাইরে থাকেন অনেকেরই। ফলে শেষ জীবন একা একায় কাটাতে হয় অনেককে। বুধবার রাতে কলকাতার বুধবার মুচিপাড়া এলাকায় তেমনই এক একাকী বৃদ্ধাকে কে বা কারা খুন করে পালাল! ঘটনার জেরে শোরগোল পড়েছে এলাকায়। পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ জানিয়েছে, বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করা ছিল। ভেতরে পড়ে বৃদ্ধার রক্তাক্ত দেহ। লন্ডভন্ড ঘরের আসবাব। হাট করে খোলা আলমারির লকার। যা থেক পুলিশের অনুমান, লুটপাটের পর বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে খুনি বৃদ্ধার পূর্ব পরিচিত নাকি বাইরের কেউ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বুধবার রাতে ঘটনাটি ঘটে মুচিপাড়ার সার্পেনটাইন লেনের একটি বাড়িতে। স্থানীয়দের একজন জানালা দিয়ে দেখতে পান, যে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। খবর যায় থানায়। এরপরই দরজা ভেঙে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়। 

তবে ভর সন্ধেয় খুনের ঘটনা ঘটলেও এলাকার কেউ চিৎকার, চেঁচামেচি শুনতে পাননি বলে স্থানীয়দের দাবি। সেক্ষেত্রে খুনি বৃদ্ধার পূর্ব পরিচিত বলেই অনুমান করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভির ফুটেজ।


```