Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শিয়ালদহ শাখায় বাতিল ৪৬ লোকাল ট্রেন! টানা ৫৬ ঘণ্টা নন-ইন্টারলকিংয়ের কাজ হবে

নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ শাখায় বাতিল ৪৬ লোকাল ট্রেন! টানা ৫৬ ঘণ্টা নন-ইন্টারলকিংয়ের কাজ হবে

শেষ আপডেট: 12 June 2025 07:44

দ্য ওয়াল ব্যুরো: নন-ইন্টারলকিংয়ের (Non-Interlocking Work) কাজ চলবে। তাই আগামী শুক্র এবং শনিবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে ৪৬টি লোকাল ট্রেন (Local Train Canceled, Sealdah Division)। একই সঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও বদল ঘটানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিয়ালদহ-শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহের শেষে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে যাত্রীদের।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিষেবার উন্নতির জন্য শিয়ালদহ ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর অংশে চতুর্থ লাইনের কাজ করা হচ্ছে। নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে: আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৩৮, ডাউন ৩১৫৪০, ডাউন ৩১৫৪২।

একইভাবে শনিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল থাকবে: আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, আপ ৩১৫৩৭, আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪,  আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮, আপ ৩১৫৩৮, আপ ৩১৫৪০, আপ ৩১৫৪২ ট্রেন।

শনিবার রানাঘাট-শান্তিপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে: আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ এবং শনিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল ট্রেনগুলি হল- আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬। একইভাবে শনিবার রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৭২৫, আপ ৩১৭২৬ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৮৪৩ ও ডাউন ৩১৮৪৪ ট্রেন চলবে না।

রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭, ডাউন ৩১৫১২, আপ ৩১৫১৪, আপ ৩১৫১৬, আপ ৩১৫১৮ ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে রবিবার রানাঘাট-শান্তিপুর শাখায় আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও শুক্রবার ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল রাত ৩ টে ২২ মিনিটের পরিবর্তে ভোর ৪ টে ৭ মিনিটে ছাড়বে। একইভাবে ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শুক্রবার রাত ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে শনিবার রাত ১২ টা ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে।


```