Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনের ভাড়াবাড়ি থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ, সুইসাইড নোটে 'মানসিক চাপ'-এর উল্লেখ

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাই প্রবল, তবে অন্য কোনও সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।

নিউটাউনের ভাড়াবাড়ি থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ, সুইসাইড নোটে 'মানসিক চাপ'-এর উল্লেখ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 June 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: মাত্র মাস খানেক আগে কলকাতায় (Kolkata) এসেছিলেন। ভাড়া থাকতেন নিউটাউনের (Newtown) একটি বাড়িতে। সেখান থেকেই সোমবার এক বিএসএফ জওয়ানের মৃতদেহ (BSF Jawan Death) উদ্ধার হল। ঝুলন্ত অবস্থায় মিলেছে তাঁর দেহ।

পুলিশ সূত্রে খবর, মৃত জওয়ানের নাম সূর্যকান্ত দাস (৩৮) এবং তিনি ওড়িশার বাসিন্দা। এক মাস আগে ইকো পার্ক থানার শুলংগুড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া এসেছিলেন তিনি। সোমবার সকালে তাঁর পরিবারের কাছে হোয়াটস অ্যাপের (Whatsapp) মাধ্যমে একটি সুইসাইড নোট যায়। তা দেখেই স্থানীয় পুলিশে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে এসে পুলিশ ওই জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাই প্রবল, তবে অন্য কোনও সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে পাঠানো সুইসাইড নোটে মানসিক চাপে থাকার কথা উল্লেখ করেছেন সূর্যকান্ত। তবে সেই চাপ কি চাকরিসংক্রান্ত, না কি ব্যক্তিগত বা পারিবারিক কোনও কারণে—তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার-সহ ঘনিষ্ঠ মহলের একাধিক জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। তদন্তে নেমেছে ইকো পার্ক থানার পুলিশ।


```