Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ ওঁরাও, ওয়াকআউট বিজেপির

মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন তিনি।

বিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ ওঁরাও, ওয়াকআউট বিজেপির

মনোজ ওঁরাও

শেষ আপডেট: 16 June 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: অধ্যক্ষের নির্দেশ না মানায় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে (Manoj Oraon) সাসপেন্ড (Suspend) করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন তিনি।

অভিযোগ, সোমবার কুমারগ্রামের বিজেপি বিধায়ক বিধানসভার কক্ষে স্লোগান তুলছিলেন। স্পিকার বারবার বারণ করার পরেও তিনি শোনেননি। যে কারণে তাঁকে সাসপেন্ড করে দেন স্পিকার। কক্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  জানা গিয়েছে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলার কারণেই বিরোধিতা করতে থাকে বিজেপি। তারপরই হট্টগোল শুরু হয় বিধানসভা কক্ষে।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন বিজেপির বেঞ্চ থেকে শিখা চট্টোপাধ্যায়, যিনি বিজেপি বিধায়ক এবং একসময়ের তৃণমূলনেত্রী, তিনি একটি মন্তব্য করেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য থামিয়ে প্রত্যুত্তরে বলেন, বেশি কথা বলবেন না। আপনি কী করেন সবটাই আমি জানি। এই কথা শুনেই বিজেপির শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিধায়করা প্রতিবাদ জানাতে থাকেন।

তাঁদের বক্তব্য এর আগের দিনও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছিলেন। এরপরই কক্ষে হট্টগোল শুরু হয়। সঙ্গে চাকরিহারাদের সার্বিক একটা সমাধানের পথ খুঁজতে প্রস্তাব দেওয়া হয় কক্ষে। পাল্টা জানানো হয়, যেহেতু এটা বিচারাধীন বিষয়, তাই এই নিয়ে কোনও কথা শোনা হবে না। এর পরপরই ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ, স্লোগান দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। যার মনোজ ওঁরাওকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ। এরপরই প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা।


```