Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

NRS: পরীক্ষায় টোকাটুকি, পড়াশোনা হয় না! আট কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি মেডিক্যাল কমিশনের

এনআরএস-এর সুপার ইন্দিরা দে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে হাসপাতালের তরফে একটি হাজিরা সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।

NRS: পরীক্ষায় টোকাটুকি, পড়াশোনা হয় না! আট কোটি টাকা জরিমানার হুঁশিয়ারি মেডিক্যাল কমিশনের

ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ আনল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে মোট আটটি বড় বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে মেডিক্যাল কলেজকে ৮ কোটি টাকার জরিমানা দিতে হতে পারে। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষকে শো-কজ করেছে এনএমসি।

কী কী অভিযোগ উঠেছে?

এনএমসির পাঠানো চিঠি অনুযায়ী, এনআরএসের ২০টি বিভাগের মধ্যে ১৮টিতেই শিক্ষক-চিকিৎসকদের নিয়মিত অনুপস্থিতি রয়েছে। এছাড়া, পরীক্ষা হলে টোকাটুকি, সিনিয়র রেসিডেন্টে শূন্যপদ, রোগী ভর্তির হার কম হওয়া, ডেটা সংক্রান্ত গাফিলতি, সবমিলিয়ে এই মেডিক্যাল কলেজে অব্যবস্থার ছবি স্পষ্ট।

                                    

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের ১ অগস্টের একটি ভিডিওর কথা। পরীক্ষার হলে (রুম নম্বর ৮) দেখা গিয়েছে, পরীক্ষা চলাকালীন অবাধে চলাফেরা করছেন বহিরাগতরা, পরীক্ষার্থীরা কথা বলে উত্তর লিখছেন। অর্থাৎ প্রশ্নপত্রের জবাবে চলছে প্রকাশ্যে নকল। এনএমসি জানিয়েছে, এই ভিডিওটি তিলোত্তমা কাণ্ডের আগের, ফলে শিক্ষার গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

আট দফায় ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে?

  • ২০টি বিভাগের মধ্যে ১৮টিতেই শিক্ষক চিকিৎসকদের উপস্থিতির হার কম।
  • পরীক্ষার হলে টোকাটুকির ভিডিও সামনে এসেছে।
  • অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি ও ফরেনসিক মেডিসিন বিভাগে সিনিয়র রেসিডেন্ট শূন্যপদ রয়েছে; পিজিটি পাশ করেও অনেককে এখনও নিয়োগ করা হয়নি।
  • হাসপাতালে বেড ব্যবহারের হার মাত্র ৭৩ শতাংশ, যা আশানুরূপ নয়।
  • মৃত্যুর ডেটা ঠিকমতো আপলোড করা হচ্ছে না।
  • বেড ব্যবহারের নির্দিষ্ট তথ্য যথাযথভাবে রিপোর্ট করা হয়নি।
  • সাইটোপ্যাথোলজি বিভাগে পরীক্ষার ফলাফল এবং রেকর্ডিং সঠিক নয়।
  • ক্যাডাভার ও অপারেশন সংক্রান্ত পরিসংখ্যান অপ্রতুল ও অস্পষ্ট।

এনএমসি জানিয়েছে, এই আটটি বিষয়ের যথাযথ উত্তর কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে। উত্তর সন্তোষজনক না হলে, ৮ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষক চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

এনআরএস-এর সুপার ইন্দিরা দে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে হাসপাতালের তরফে একটি হাজিরা সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।


```