Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ট্যাংরা কাণ্ড: পরিবারের ৩ সদস্যকে খুন, হাসপাতাল থেকে ছুটি পেতেই এবার গ্রেফতার দে পরিবারের বড় ছেলে প্রণয়

শনিবার এনআরএস হাসপাতাল (NRS Hospital) থেকে ছাড়া পেতেই প্রণয়কে গ্রেফতার করল পুলিশ। এদিন ধৃতকে শিয়ালদহ আদালতে (Sealdah Court) তোলা হলে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাংরা কাণ্ড: পরিবারের ৩ সদস্যকে খুন, হাসপাতাল থেকে ছুটি পেতেই এবার গ্রেফতার দে পরিবারের বড় ছেলে প্রণয়

ধৃত প্রণয় দে

শেষ আপডেট: 17 May 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: ট্যাংরায় দে (Tangra Murder Case) পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় (Murder) এবার বড় ছেলেকে গ্রেফতার করল পুলিশ। 

শনিবার এনআরএস হাসপাতাল (NRS Hospital) থেকে ছাড়া পেতেই ধৃত প্রণয়কে শিয়ালদহ আদালতে (Sealdah Court) তোলা হলে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি মাসে ট্যাংরায় দে পরিবারের দুই স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে ও কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুই ভাই প্রণয় ও প্রসূন।

প্রসূন দে, যিনি বাড়ির ছোট ছেলে, গ্রেফতার হওয়ার পর থেকে জেলেই রয়েছেন। অভিযোগ পরিবারের তিন সদস্যকে খুন করেছিলেন তিনিই। দাদা প্রণয় দে সঙ্গী ছিলেন ভাইয়ের।

এদিন হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকেও গ্রেফতার করল পুলিশ। দুর্ঘটনার পর থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে এনআরএসে চিকিৎসাধীন ছিলেন। 

প্রসূন আগেই গোপন জবানবন্দি দিয়েছিলেন। এখন প্রণয়ও হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গ্রেফতার হতেই তাঁরও গোপন জবানবন্দি নেওয়ার পথে হাঁটতে পারেন তদন্তকারীরা। 
 


```