Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

SSC: 'ওরা আমার অনুগামী নয়', বিকাশ ভবনের বাইরে ঠিক কী হয়েছিল, দ‍্য ওয়ালে এক্সক্লুসিভ সব‍্যসাচী দত্ত

বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে যখন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers)। 

SSC: 'ওরা আমার অনুগামী নয়', বিকাশ ভবনের বাইরে ঠিক কী হয়েছিল, দ‍্য ওয়ালে এক্সক্লুসিভ সব‍্যসাচী দত্ত

সব্যসাচী দত্ত

শেষ আপডেট: 17 May 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে যখন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা (SSC Job Deprived Teachers), সেই উত্তেজক পরিস্থিতিতে শিক্ষা দফতরে 'নিজের কাজ' সারতে চলে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। যার জেরে তুমুল অশান্তি ছড়ায় করুণাময়ী এলাকায়। চাকরিহারাদের কয়েক জন তাঁর দিকে ধেয়ে যান। ধাক্কাও মারা হয় বলে অভিযোগ।

আন্দোলনকারী শিক্ষকদেরও পাল্টা অভিযোগ, জনপ্রতিনিধির লাল চুল, কানে দুল পরা 'অনুগামী'রা শাসানি তো বটেই, হেলমেট দিয়ে মারধর করেন চাকরিহারাদের। সেই সময়ের ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। এহেন প্রহারের নেপথ্যে যে 'অনুগামী'দের কথা বলা হচ্ছে তাঁরা কেউই তাঁর পরিচিত নন বলে শনিবার দাবি করলেন সব্যসাচী।

বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান এদিন দ্য ওয়ালকে স্পষ্ট করে জানান, অ্যাম্বুল্যান্সে করে কেউ বা কারা তাঁর বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। তাঁদেরই বাইকবাহিনী রাস্তায় আটকে পড়ায় মাথার ঠিক রাখতে না পেরে হেলমেট দিয়ে মেরেছেন। সব্যসাচীর কথায়, যদি কেউ মারের প্রবৃত্তি নিয়েই আসে, তাহলে তারা, লাঠি, ডান্ডা, হকি স্টিক নিয়ে আসত। খামোখা কেন হেলমেট নিয়ে আসতে যাবে? যে বা যারা হেলমেট পরেছিলেন তাঁরাই মেরেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে তাঁর ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছে সেটাও একরকমের প্ররোচনা। কারণ ব্যাখ্যা করে সব্যসাচী বলেন, নির্দিষ্ট একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিই ইচ্ছাকৃত ঝামেলা পাকানোর চেষ্টা করেছেন। এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না।

বস্তুত, চাকরি বাতিলের প্রতিবাদে চাকরিহারারা গত মাসের ২১ থেকে ২৪ তারিখ এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন। এর পর চলতি মাসের ৭ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারাদের একাংশ। 

অন্য দিকে, এসএসসি দফতরের সামনেও অবস্থানের কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন। এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দফতরের। সেই আবহেই বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও করেছিলেন চাকরিহারারা। আর সেখানেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একজন জনপ্রতিনিধির এহেন ব্যবহারের নিন্দা জানিয়ে সব্যসাচী ও তাঁর 'অনুগামী'দের শাস্তি চেয়েছেন তাঁরা।


```