Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিভাস অধিকারীর বেলেঘাটার ফ্ল্যাটে নয়ডা পুলিশ, চাবি না পেয়ে তালা ভেঙে শুরু তল্লাশি

বেলেঘাটার ফ্ল্যাটে তল্লাশি চালাল নয়ডা পুলিশ। চাবি না পেয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তদন্ত শুরু হয়। ভুয়ো থানার মামলায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী জেলবন্দি, ছেলেও গ্রেফতার। নিয়োগ দুর্নীতির পর ফের নতুন মামলায় নাম জড়াল তাঁর।

 

বিভাস অধিকারীর বেলেঘাটার ফ্ল্যাটে নয়ডা পুলিশ, চাবি না পেয়ে তালা ভেঙে শুরু তল্লাশি

বেলেঘাটার ওই ফ্ল্যাটের সামনে নয়ডা পুলিশের আধিকারিকরা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 September 2025 21:52

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো থানা সংক্রান্ত মামলার তদন্তে এবার নয়ডা পুলিশের বড় পদক্ষেপ। বিভাস অধিকারীর বেলেঘাটার অফিসে তল্লাশি চালাতে এলেন নয়ডা পুলিশের আধিকারিকরা। প্রথমে চাবি পাননি তাঁরা। ফলে কাজে বেগ পেতে হয়। পরে বেলেঘাটা থানার আধিকারিকদের সঙ্গে মিলে তালা ভেঙে তল্লাশি শুরু করেন তাঁরা।

এদিন চাবি না পেয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশের জন্য শিয়ালদহ কোর্টে আবেদন করেন আধিকারিকরা। আদালতে তাঁরা জানান, বিভাস অধিকারীর অফিসে তল্লাশির অনুমতি রয়েছে নয়ডা আদালতের। কিন্তু কলকাতার ফ্ল্যাটে প্রবেশ করতে গিয়ে স্থানীয় বাধার মুখে পড়তে হচ্ছে।

বেলেঘাটা থানার পুলিশ জানায়, তালা ভেঙে প্রবেশ করতে হলে শিয়ালদহ আদালতের লিখিত অনুমতি লাগবে। এই বিষয়ে এসিজেএম শিয়ালদহ স্পষ্ট করেন, সার্চ ওয়ারেন্ট থাকলেই পুলিশ তল্লাশি চালাতে পারে। তালা ভাঙার জন্য আলাদা কোর্ট অর্ডারের প্রয়োজন নেই। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, 'যদি অভিযুক্ত ভিতরে বসে থাকে, তবে কী আদালতের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করবেন?'

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী বর্তমানে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ভুয়ো থানা তৈরির অভিযোগে নতুন করে মামলা হয়েছে। শুধু বিভাস নন, এই মামলায় তাঁর ছেলে অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরই প্রথম বিভাসের নাম সামনে আসে। পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর তদন্তকারীরা বিভাস অধিকারীর সঙ্গে সংশ্লিষ্ট নানা তথ্য পান।

ভুয়ো থানার তদন্তে এবার নতুন দিশা খুলতে চলেছে বলেই মনে করছেন তদন্তকারীরা।


```