Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতাতেও দু'টি ঠিকানায় ভুয়ো অফিসের হদিস বিভাসের! গ্রেফতারির পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য

বিভাস অধিকারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার বেলেঘাটা স্থানীয়রা।

কলকাতাতেও দু'টি ঠিকানায় ভুয়ো অফিসের হদিস বিভাসের! গ্রেফতারির পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য

গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী।

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 August 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নয়ডা থেকে গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। ধরা পড়েছেন তাঁর ছেলে-সহ মোট ছ’জন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার বেলেঘাটা স্থানীয়রা।

এলাকার বাসিন্দাদের দাবি, বিভাস কিছুদিন আগে বেলেঘাটায় একটি বাড়ি ভাড়া নেন। সেখানে মাঝেমধ্যেই নীল-লাল বাতি লাগানো গাড়ি আসত। অনেকের বক্তব্য - “আমাদের এলাকা শান্ত ছিল। উনি আসার পর থেকেই পরিবেশ থমথমে হয়ে যায়। বাউন্সার ছিল তিন-চারজন। কোমরে থাকত আগ্নেয়াস্ত্র। সবাই পাঞ্জাবি সিকিউরিটি, দেখে মনে হত সিনেমার কনভয় ঢুকছে।”

এক বাসিন্দা জানান, আগের রাতে বডিগার্ডদের খাবার নিয়ে ঢুকতে দেখা যায়, এরপর রাতেই তারা উধাও হয়ে যায়। ভাড়া নেওয়া বাড়ির দোতলার সাইনবোর্ডও খুলে ফেলা হয়েছিল। এর আগে মানিকতলাতেও একটি ভূয়ো অফিস ছিল বিভাসের।

স্থানীয়দের দাবি, বাড়িটি অরুণ ঘোষের, যিনি আগে থেকেই বিভাসকে চিনতেন এবং মানিকতলার পর বেলেঘাটায় অফিস খোলার জন্য সাহায্য করেছিলেন। বিনিময়ে তিনি মাসে ৪০ হাজার টাকা করে নিতেন।

অরুণ ঘোষ অবশ্য জানিয়েছেন, “মাসখানেক আগে ভাড়া নিয়েছিল, বলেছিল অফিস হবে। পুলিশের কিছু কাজের কথা বলেছিল। ১১ মাসের চুক্তি ছিল, বাকি কিছু জানি না।”

নিয়োগ দুর্নীতি মামলা থেকে প্রতারণা অভিযোগ:

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার আলোচনায় আসেন বিভাস অধিকারী। তিনি ছিলেন বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। পরে দল ছাড়েন এবং নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন।

এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ‘ইন্টারপোল’-এর নামে থানার মতো অফিস খুলে প্রতারণা এবং বিভিন্ন মামলার তদন্তের নামে অর্থ আদায়। শেষ পর্যন্ত নয়ডা থেকে গ্রেফতার করল পুলিশ।


```