ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 13 November 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: পরের বছর আরও বড় আকারে ফিল্ম উৎসব হবে। বৃহ্স্পতিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (Kolkata Film Festival 2025) উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
আট দিন ধরে চলা চলচ্চিত্র উৎসবের এদিন ছিল সমাপ্তি অনুষ্ঠান। আমন্ত্রণ থাকলেও এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল না। তবে শেষ মুহূর্তে আচমকা তিনি অনুষ্ঠানে হাজির হন। মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী নিজেই সেকথা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমার এখানে আমার আসার কথা ছিল না। অন্য একটা জায়গায় যাওয়ার আছে, তার মধ্যে সারপ্রাইজ ভিজিট করতে এসেছি।
টলিউডের সিনেমার ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের সেরা ছবি বানাতে পারে টলিউড। এখানে সেই ক্যাপাসিটি রয়েছে। পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা সকলেই যথেষ্ট দক্ষ এবং পরিশ্রমী। এরপরই মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর আরও বড় করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে।
এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করের অভিনেত্রী-সাংসদ জুন মালিয়া, স্বামী পিনাকি মিশ্র সহ রয়েছেন মহুয়া মৈত্র, দেব, সৃজিত মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাসরা।