কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নতুন অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) হলেন সৌম্য ভট্টাচার্য। তিনি এতদিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে ছিলেন।

কলকাতা পুরসভা
শেষ আপডেট: 29 May 2025 23:28
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নতুন অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) হলেন সৌম্য ভট্টাচার্য। তিনি এতদিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে ছিলেন।
শুক্রবার কলকাতা পুরসভার তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, পুরসভার বর্তমান অতিরিক্ত কমিশনার প্রবালকান্তি মাইতিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে পাঠানো হয়েছে। বদলে দায়িত্ব নেবেন সৌম্য। প্রবালকান্তি হালদারের আগে কলকাতা পুরসভার বিশেষ কমিশনার পদ সামলেছিলেন সোমনাথ দে।
গত বছর লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল যে সমস্ত আধিকারিক যারা তিন বছরের বেশি সময় একই পদে আছেন, তাঁদের সরিয়ে দিতে হবে।
সেই মতো হিডকো-র যুগ্ম ডিরেক্টর পদে বসানো হয় সোমনাথ দে-কে। বদলে সেই জায়গায় আসেন প্রবালকান্তি মাইতি। বর্তমানে সোমনাথ দে ঠিকা সংক্রান্ত বিষয়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন।
প্রবালকান্তি মাইতি পুর কমিশনার হওয়ার আগে তিনি উদ্বাস্তু পুনর্বাসন দফতরের অতিরিক্ত ডিরেক্টর পদ সামলেছিলেন। এখন তাঁর জায়গায় এলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব হিসেবে দায়িত্ব সামলানো সৌম্য ভট্টাচার্য।