Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধানবাদে অস্ত্র কারখানার হদিস! অভিযানে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই কারখানা থেকে বাংলা, ঝাড়খণ্ডের পাশাপাশি অন্যান্য রাজ্যেও অস্ত্র সরবরাহ করা হত।

 ধানবাদে অস্ত্র কারখানার হদিস! অভিযানে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 May 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো: গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের ধানবাদে অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ (Kolkata Police)। প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র কারখানার পাঁচ কর্মীকেও পাকড়াও করেছেন তদন্তকারীরা। 

প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, এখান থেকে আন্তঃরাজ্য অস্ত্র (Arms Factory) সরবরাহ করা হত। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার রাতে ধানবাদের মহুডা থানা এলাকার সিংরা বস্তিতে ওই কারখানায় যৌথভাবে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও ঝাড়খণ্ডের বিশেষ পুলিশ বাহিনী। স্থানীয় মুরশিদ আনসারির বাড়িতে চলছিল কারখানাটি। মুরশিদই এই কারখানার মালিক। তার পাশাপাশি কারখানা থেকে  মহম্মদ সাব্বির (৩২), মহম্মদ মুস্তাফা (৪২), মহম্মদ মিস্টার (৩৫) ও মহম্মদ পারভেজকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই কারখানা থেকে বাংলা, ঝাড়খণ্ডের পাশাপাশি অন্যান্য রাজ্যেও অস্ত্র সরবরাহ করা হত। এদের মিডলম্যান হিসেবে কারা কাজ করতেন, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে কারখানা থেকে একাধিক উন্নত মানের আগ্নেয়াস্ত্র, প্রচুর গোলাবারুদ ও অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। 


```