Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Narendra Modi: কলকাতায় এলেন প্রধানমন্ত্রী, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বাংলায়

পুজোর আগেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যেয় বিমানবন্দরে আসেন তিনি। তাঁর সঙ্গে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Narendra Modi: কলকাতায় এলেন প্রধানমন্ত্রী, চলতি বছরে এই নিয়ে চতুর্থবার বাংলায়

প্রধানমন্ত্রী কলকাতায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi in Kolkata)। রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামতেই বিজেপি সমর্থকদের ভিড় তাঁকে একঝলক দেখার জন্য হাজির ছিলেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গাড়ি এগোতেই ভিড়ের কারণে সামান্য থামতে হয় কনভয়কে। সেখানেই গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। কিছুক্ষণ পর আবার গাড়িতে উঠে রাজভবনের পথে রওনা দেন তিনি। সেখানেই আজ রাত্রিবাস করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা যৌথবাহিনী কমান্ডারদের বৈঠক। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলাদা বৈঠক করারও পরিকল্পনা রয়েছে মোদীর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন রাজনাথ সিং-ও।

সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ নরেন্দ্র মোদী দেশের তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তাদের সর্বোচ্চ স্তরের সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। বৈঠকের মূল বিষয় হবে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল। দুপুর নাগাদ বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ফের বিহারের উদ্দেশে রওনা হবেন।

এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হবে কি না, তা এখনও জানা যায়নি। তবে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তিনি কিছুটা সময় কাটাতে পারেন বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যস্ত সফরসূচি শেষ হয়েছে উত্তর-পূর্ব ভারতে। টানা দু’দিন ধরে তিনি বিভিন্ন রাজ্যে কর্মসূচি সেরেছেন। শনিবার মিজোরাম ও মণিপুরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছেন। এরপর রবিবার সকাল অসমে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন।

অসম সফর শেষ করে সন্ধ্যায় তিনি পৌঁছেছেন কলকাতায়। এখানে আজ কোনও জনসমাগম বা অনুষ্ঠান নেই। প্রোটোকল মেনে তিনি সরাসরি রাজভবনে গিয়েছেন এবং সেখানেই রাত কাটাবেন।
 


```