Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘পাকিস্তানি সন্ত্রাসবাদী আর অনুপ্রবেশকারীদের রক্ষা করে কংগ্রেস’, অসমে অভিযোগ মোদীর

১৯৬২-র চিনা আগ্রাসনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, ‘‘তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) ভুলের ক্ষত আজও বহন করছে অসম।’’

‘পাকিস্তানি সন্ত্রাসবাদী আর অনুপ্রবেশকারীদের রক্ষা করে কংগ্রেস’, অসমে অভিযোগ মোদীর

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: অসমের (Assam) মঙ্গলদৈয়ে জনসভা থেকে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার দাররাং জেলায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, দেশের সেনাকে সমর্থন না করে পাকিস্তানের (Pakistan) প্রশ্রয় পাওয়া জঙ্গি আর দেশবিরোধী শক্তির পাশে দাঁড়ায় কংগ্রেস।

প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘‘অপারেশন সিঁদুর’-এর সময় আমাদের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেও কংগ্রেস অনুপ্রবেশকারী আর দেশবিরোধী শক্তিকে রক্ষা করায় ব্যস্ত ছিল।’’ মোদী বলেন, মায়ের আশীর্বাদে এই অভিযান সফল হয়েছে।

১৯৬২-র চিনা আগ্রাসনের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, ‘‘তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) ভুলের ক্ষত আজও বহন করছে অসম।’’

মোদীর দাবি, অনুপ্রবেশকারীদের জমি দখল, মেয়েদের অসম্মান করা বা জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার ষড়যন্ত্র কোনওভাবেই বরদাস্ত করবে না বিজেপি। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সাধুবাদ জানিয়ে বলেন, তাঁর উদ্যোগেই দখলমুক্ত জমিতে আজ কৃষকরা চাষ করতে পারছেন।

কংগ্রেসের বিরুদ্ধে ভূপেন হাজারিকাকে অপমান করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আশ্বাস দেন, ‘‘বিজেপির ডবল ইঞ্জিন সরকার অসমের মহান সন্তানদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর।’’

ব্রহ্মপুত্রের সেতু নিয়েও তুলনা টানেন মোদী। অভিযোগ করেন, কংগ্রেস এত বছর রাজত্ব করে মাত্র তিনটি সেতু বানিয়েছে। আর বিজেপি গত এক দশকে ছ’টি নতুন সেতু নির্মাণ করেছে।

জনসভা থেকেই প্রধানমন্ত্রী ৬,৩০০ কোটি টাকার একাধিক স্বাস্থ্য ও পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে দাররাং মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নার্সিং কলেজ, জিএনএম স্কুল। স্বাস্থ্যক্ষেত্রের প্রকল্পগুলির মোট বিনিয়োগ প্রায় ৫৭০ কোটি টাকা।

এছাড়া ১,২০০ কোটি টাকায় ২.৯ কিমি দীর্ঘ নারেঙ্গি-কুরুয়া সেতু এবং ৪,৫৩০ কোটি টাকায় ১১৮.৫ কিমি দীর্ঘ গুয়াহাটি রিং রোড প্রকল্পের কাজও শুরু করেন তিনি। এই রাস্তা অসম ও মেঘালয়ের সংযোগ আরও জোরদার করবে।

প্রধানমন্ত্রীর দাবি, ডবল ইঞ্জিন সরকার থাকায় অসম আজ ১৩ শতাংশ বৃদ্ধির হারে এগোচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে শিল্প, সংযোগ ব্যবস্থা থেকে কর্মসংস্থান, সব ক্ষেত্রেই উত্তর-পূর্বকে ‘বিকশিত ভারত’-এর অংশীদার করার চেষ্টা চলছে।

শেষে মোদী আহ্বান জানান, দেশীয় পণ্য কিনতে। তাঁর কথায়, ‘‘নিজেদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ‘স্বদেশি’ পণ্য ব্যবহার করুন।’’


```