Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোদী ও তাঁর মাকে নিয়ে এআই 'ডিপফেক' ভিডিও, বিহার কংগ্রেসের পোস্টে বিতর্ক! তদন্তে দিল্লি পুলিশ

ভিডিওটিতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী স্বপ্নে তাঁর প্রয়াত মায়ের সঙ্গে কথা বলছেন। সেখানে মাকে দেখা যাচ্ছে তিনি মোদীকে বিহারের রাজনীতিতে তাঁর কাজের সমালোচনা করছেন। 

মোদী ও তাঁর মাকে নিয়ে এআই 'ডিপফেক' ভিডিও, বিহার কংগ্রেসের পোস্টে বিতর্ক! তদন্তে দিল্লি পুলিশ

বিহার কংগ্রেসের পোস্ট করা ভিডিও

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 21:43

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে জড়াল কংগ্রেস! প্রধানমন্ত্রীর মা'কে গালিগালাজের অভিযোগের পর এবার উঠল 'ডিপফেক' ভিডিও (AI Deepfake Video) বানানোর অভিযোগ। সম্প্রতি বিহার কংগ্রেস একটি এআই জেনারেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর মা-কে। তাঁদের ভাবমূর্তিকে খারাপভাবে দেখানো হয়েছে, এই অভিযোগে শনিবার এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)।

বিহার কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া একটি এআই দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও নিয়ে অভিযোগ উঠেছে। দিল্লির বিজেপি নেতা সংকেত গুপ্ত নর্থ অ্যাভিনিউ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর কথায়, 'এই ভিডিও প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে এবং আইন ও সমাজের নিয়ম ভেঙেছে।'

অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি ১০ সেপ্টেম্বর বিহার কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নাম না জানা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধারা হিসাবে ধরা হয়েছে জালিয়াতি, নথি বা ইলেকট্রনিক তথ্য জাল করে ব্যবহার করা, ইচ্ছাকৃতভাবে অপমান করা, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্র।

ভিডিওটিতে দেখানো হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী স্বপ্নে তাঁর প্রয়াত মায়ের সঙ্গে কথা বলছেন। সেখানে মাকে দেখা যাচ্ছে তিনি মোদীকে বিহারের রাজনীতিতে তাঁর কাজের সমালোচনা করছেন। বিজেপি ও তাদের সহযোগীরা ভিডিওটিকে 'লজ্জাজনক' বলে কংগ্রেসকে আক্রমণ করেছে।

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী বা তাঁর মা'কে কোনও অসম্মান করা হয়নি। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, 'এতে আপত্তির কী আছে? একজন মা তাঁর ছেলেকে সঠিক কাজ করতে বলছেন, এতে অসম্মান কোথায়? আমরা প্রধানমন্ত্রী এবং তাঁর মাকে সমানভাবে সম্মান করি।'


```