Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জেন জি-র প্রশংসায় মোদী! 'নেপাল ভারতের বন্ধু', সুশীলা কার্কির পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

নেপালের (Nepal Clash) প্রাক্তন সরকারের দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় জেন-জিরা। তার জেরে ভেঙে পড়ে কেপি শর্মা ওলি সরকার।

জেন জি-র প্রশংসায় মোদী! 'নেপাল ভারতের বন্ধু', সুশীলা কার্কির পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

ফাইল চিত্র

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 21:11

দ্য ওয়াল ব্যুরো: মণিপুর সফর থেকেই প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেন তিনি। সেখানেই নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে (Sushila Karki) অভিনন্দন জানান মোদী।

প্রধানমন্ত্রী বলেন, 'হিমালয়ের কোলে থাকা নেপাল ভারতের চিরন্তন বন্ধু। দুই দেশের সম্পর্ক ইতিহাস ও বিশ্বাসের বাঁধনে গাঁথা।' ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে সুশীলাকে অভিনন্দন জানিয়ে মোদী আশাবাদী, 'এই নেতৃত্ব নেপালে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথ খুলে দেবে।'

নেপালের (Nepal Clash) প্রাক্তন সরকারের দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখায় জেন-জিরা। তার জেরে ভেঙে পড়ে কেপি শর্মা ওলি সরকার।

প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবন-সহ একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ওলি। একইসঙ্গে পদত্যাগ করেন রাষ্ট্রপতিও। বহু মন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)

এই অস্থির সময়ে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ৭২ বছরের সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী মোদী এটিকে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। পাশাপাশি নেপালের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা রাজনৈতিক সংকটের মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রেখেছেন।

মোদী তাঁর ভাষণে বিশেষভাবে প্রশংসা করেন নেপালের তরুণ প্রজন্মের, বিশেষত জেন-জি আন্দোলনের। তিনি জানান, সাম্প্রতিক আন্দোলনের মধ্যে নেপালের যুবকদের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং এলাকাকে নতুনভাবে সাজাতে দেখা গেছে। এই দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। মোদীর মতে, এই ইতিবাচক পদক্ষেপ নেপালের নতুন সূচনার প্রতীক।

মোদীর এই বক্তব্য আসে দীর্ঘ ২৮ মাস পর মণিপুর সফরে গিয়ে। দুপুরে মিজোরাম থেকে বিমানে ইম্ফলে পৌঁছে প্রথমে যান কুকি-জো অধ্যুষিত চূড়াচাঁদপুরে। পরে ফেরেন মেইতেই অধ্যুষিত এলাকায়। সেখান থেকেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার বার্তা দেন তিনি।


```