Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির বিস্ফোরণের ঘটনায় চরম সতর্কতা কলকাতাজুড়ে, রাস্তা-মেট্রো সর্বত্র নাকা চেকিং

সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। 

দিল্লির বিস্ফোরণের ঘটনায় চরম সতর্কতা কলকাতাজুড়ে, রাস্তা-মেট্রো সর্বত্র নাকা চেকিং

চলছে নাকা চেকিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 November 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: সোম-সন্ধেয় দিল্লিতে লালকেল্লার (New Delhi Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণের (Blast) ঘটনার পর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা (Kolkata) সহ একাধিক শহরে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা (Roads), মেট্রো স্টেশন (Metro Station) এমনকী হোটেলে শুরু হয়েছে 'নাকা চেকিং' (Naka Checking)।

সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। পাশাপাশি, শহরের বিভিন্ন হোটেল (Hotel) ও লজে (Lodge) শুরু হয়েছে তল্লাশি। সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দফতর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।  একই সঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও। মেট্রো কর্তৃপক্ষ পৃথকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

প্রসঙ্গত, দিল্লির ঘটনায় ইতিমধ্যেই গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এদিন সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির লালকেল্লার অদূরে মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পার্কিংয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের (Red Fort Explosion) পরই আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৯ জন। আহত একাধিক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঘটনার তদন্তভার নেওয়ার পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এনআইএ-র পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর বোম নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ফরেন্সিক বিশেষজ্ঞ দলও। বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে, এলাকায় চলছে তল্লাশি ও প্রমাণ সংগ্রহ। প্রাথমিকভাবে বিস্ফোরণের প্রকৃতি এবং ব্যবহৃত বিস্ফোরক নির্ধারণে কাজ শুরু করেছে এনএসজি ও ফরেন্সিক দল (Forensic)।

রাজধানীর বিস্ফোরণের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বিস্তারিতভাবে ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বিস্ফোরণস্থও যাচ্ছেন তিনি। দিল্লি পুলিশও সমান্তরালভাবে তদন্ত শুরু করেছে, তবে কেন্দ্রের নির্দেশে মূল অনুসন্ধানের দায়িত্ব এখন এনআইএ-র হাতে।


```