Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

Delhi Blast: বিস্ফোরণস্থলে শাহ, ফোনে কথা মোদীর সঙ্গে, ঘটনার তদন্তভার পেল এনআইএ

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে লালকেল্লা ও আশপাশের এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে। পর্যটক ও সাধারণ নাগরিকদের আপাতত সেই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Delhi Blast: বিস্ফোরণস্থলে শাহ, ফোনে কথা মোদীর সঙ্গে, ঘটনার তদন্তভার পেল এনআইএ

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 November 2025 22:22

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির (New Delhi) লালকেল্লার (Red Fort) সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের (Blast) ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে (NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঘটনার তদন্তভার নেওয়ার পরই জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এনআইএ-র পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর বোম নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ফরেন্সিক বিশেষজ্ঞ দলও। বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে, এলাকায় চলছে তল্লাশি ও প্রমাণ সংগ্রহ। প্রাথমিকভাবে বিস্ফোরণের প্রকৃতি এবং ব্যবহৃত বিস্ফোরক নির্ধারণে কাজ শুরু করেছে এনএসজি ও ফরেন্সিক দল (Forensic)।

রাজধানীর বিস্ফোরণের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বিস্তারিতভাবে ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বিস্ফোরণস্থও গেছেন তিনি। দিল্লি পুলিশও সমান্তরালভাবে তদন্ত শুরু করেছে, তবে কেন্দ্রের নির্দেশে মূল অনুসন্ধানের দায়িত্ব এখন এনআইএ-র হাতে।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ। গাড়িটি কে বা কারা সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কাছাকাছি থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ ও এনআইএ কর্মকর্তারা।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে লালকেল্লা ও আশপাশের এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে। পর্যটক ও সাধারণ নাগরিকদের আপাতত সেই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় আপাতত মৃত্যু হয়েছে নয় জনের। সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। তবে তাঁদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।

পুলিশের দাবি, এটি সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা। তদন্তকারীরা আশঙ্কা করছেন, দিল্লি-কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও নাশকতার নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে।


```