দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যায় হঠাৎই লালকেল্লা (Red Fort) সংলগ্ন এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blast)! ঘটনাস্থল মেট্রো স্টেশনের একেবারে কাছেই। পুরনো দিল্লির ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণে মুহূর্তে ছড়ায় আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, এরপরই দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী।




