Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Delhi Blast: চলন্ত গাড়িতে বিস্ফোরণ! এক সন্দেহভাজনকে আটক করে জেরা করছে দিল্লি পুলিশ

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

Delhi Blast: চলন্ত গাড়িতে বিস্ফোরণ! এক সন্দেহভাজনকে আটক করে জেরা করছে দিল্লি পুলিশ

দিল্লিতে বিস্ফোরণ!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 November 2025 20:53

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দেই কাটছিল দিল্লির দিন। সোমবার সন্ধ্যেয় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। লাল কেল্লার মেট্রো স্টেশনের কাছে জোড়া গাড়িতে বিস্ফোরণ (Delhi Red Fort Blast)। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন সকলেই। এই ঘটনার এবার এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় লাল কেল্লার (Red Fort Blast) মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছে দুটি গাড়িতে বিস্ফোরণ হয়। কারণ এখনও স্পষ্ট নয় তবে জঙ্গি নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি বলেই খবর। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। ইতিমধ্যেই খবর পেয়ে সেখানে পৌঁছেছে এনআইএ। কী বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

এদিকে, জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে (JK and Haryana Police joint operation) ধরা পড়েছেন দুই চিকিৎসক এবং এক মহিলা চিকিৎসক (female doctor arrested)। তাদের জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) ও আনসার গজওয়াত-উল-হিন্দ (Ansar Ghazwat-ul-Hind)-এর আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

প্রথমে পাওয়া গেছিল ৩৬০ কেজি বিস্ফোরকের হদিস। কিন্তু তদন্ত এগোতেই জানা যায়, মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার (2,900 kg explosives recovered) হয়েছে! ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই এই বিস্ফোরক মজুত পাওয়া যায়। তিনি তিন মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন।

বিস্ফোরণের পর রাজধানীজুড়ে হাই অ্যালার্ট (High Alert in Delhi) জারি করা হয়েছে। জঙ্গি নাশকতার সন্দেহ ছিলই, তারপর গ্রেফতারি এবং কয়েক ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ বিস্ফোরণ- সব মিলিয়ে দিল্লিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। 


```