Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Red Fort Blast: লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, মৃতের সংখ্যা এখনও অবধি ৯, আহতও বহু

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স।

Red Fort Blast: লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, মৃতের সংখ্যা এখনও অবধি ৯, আহতও বহু

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 November 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির (New Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort Blast) ঠিক সামনে, গেট নম্বর ১–এর পাশে হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের (Red Fort Explosion) পরই আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল।

দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় আপাতত মৃত্যু হয়েছে নয় জনের। সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। তবে তাঁদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। আপাতত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।

লালকেল্লা এবং আশপাশের এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ে থাকার কারণে, এই বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই তৎপরতা বেড়েছে গোয়েন্দা সংস্থাগুলিরও।

পুলিশের দাবি, এটি সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা। তদন্তকারীরা আশঙ্কা করছেন, দিল্লি-কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও এই নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে।

এদিকে, জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে (JK and Haryana Police joint operation) ধরা পড়েছেন দুই চিকিৎসক এবং এক মহিলা চিকিৎসক (female doctor arrested)। তাদের জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) ও আনসার গজওয়াত-উল-হিন্দ (Ansar Ghazwat-ul-Hind)-এর আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

প্রথমে পাওয়া গেছিল ৩৬০ কেজি বিস্ফোরকের হদিস। কিন্তু তদন্ত এগোতেই জানা যায়, মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার (2,900 kg explosives recovered) হয়েছে! ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই এই বিস্ফোরক মজুত পাওয়া যায়। তিনি তিন মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন।

ধৃতদের মধ্যে রয়েছেন ফরিদাবাদের চিকিৎসক মুজাম্মিল, আরও এক কাশ্মীরি চিকিৎসক এবং এক ইমাম। খোঁজ মিলেছে এক মহিলা চিকিৎসকেরও, শাহিন নামে পরিচিত তিনি। তাঁর কাছ থেকেও গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পুলিশ।


```