আদালত জানিয়েছে, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে।

হাইকোর্টে স্বস্তি নচিকেতার
শেষ আপডেট: 20 September 2025 21:14
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। একটি লাইভ শো-তে ভগবান রামের নামে তির্যক মন্তব্য করার অভিযোগে শ্যামপুকুর থানার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সম্প্রতি তথ্য প্রমাণের অভাবে সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।
নচিকেতার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি লাইভ শো-তে গান করার সময় তিনি রামের নামে তির্যক মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এই অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের তরেফ হাইকোর্টে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।
কিন্তু শ্যামপুকুর থানার রিপোর্ট পাওয়ার পর নচিকেতার বিরদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি বিচারপতি অজয় কুমার গুপ্ত। তিনি জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
আদালত আরও জানায়, কোনও তারিখ বা স্থানের কোনও উল্লেখ নেই। পাশাপাশি অভিযোগ মতো গায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসার ঘটনা পুলিশি রিপোর্টে উল্লেখ নেই। তাই এই অভিযোগ আদালতে নচিকেতা চক্রবর্তীর অপরাধ হিসাবে গণ্য হতে পারে না। শেষপর্যন্ত তথ্য প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।