Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিরোধী দলনেতা’ শমীক, মোদীর অনুষ্ঠানের আগে রাজ্য সভাপতির নাম দিয়ে ভুল আমন্ত্রণপত্র ছাপল মেট্রো

এই ভুল সামনে আসতেই বিপাকে পড়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ত্রুটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত আমন্ত্রণপত্র বাতিল করে নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘বিরোধী দলনেতা’ শমীক, মোদীর অনুষ্ঠানের আগে রাজ্য সভাপতির নাম দিয়ে ভুল আমন্ত্রণপত্র ছাপল মেট্রো

ভুল আমন্ত্রণপত্র ছাপল মেট্রো কর্তৃপক্ষ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 August 2025 00:14

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কলকাতা সফর ঘিরে শুরু হয়েছে অদ্ভুত বিতর্ক। যশোহর রোড মেট্রো স্টেশনে শুক্রবার তিনটি নতুন মেট্রোপথ উদ্বোধনের অনুষ্ঠানের জন্য ছাপানো সরকারি আমন্ত্রণপত্রে দেখা গিয়েছে বিরোধী দলনেতা হিসেবে নাম আছে দু’জনের— শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। অথচ শমীক আসলে রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি।

এই ভুল সামনে আসতেই বিপাকে পড়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ত্রুটি নজরে আসার সঙ্গে সঙ্গেই সমস্ত আমন্ত্রণপত্র বাতিল করে নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্তও নতুন কার্ড ছাপা বা অতিথিদের হাতে পৌঁছনোর কোনও খবর মেলেনি।

শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে যশোহর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন), নিউ গড়িয়া–বিমানবন্দর (অরেঞ্জ লাইন) এবং এসপ্ল্যানেড–শিয়ালদহ (গ্রিন লাইন) মেট্রোপথের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। তালিকাভুক্ত অতিথিদের মধ্যে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী রবনীত সিংহ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। সঙ্গে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের নামও ছিল, যেখানে দু’জনকেই ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত মাসে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও শমীক ভট্টাচার্য আমন্ত্রিত ছিলেন সাংসদ পরিচয়ে, রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বে নয়। ফলে এ বারের আমন্ত্রণপত্রে তাঁর নামের পাশে সাংসদ পরিচয় থাকারই কথা ছিল।

সবচেয়ে বড় প্রশ্ন এখন— যে কার্ড মেট্রো কর্তৃপক্ষ দাবি করছে অতিথিদের হাতে বিলি করা হয়নি, সেটি বাইরে এল কী ভাবে? জবাবে তাঁদের বক্তব্য, “একটি অনুষ্ঠানের কাজে বহু মানুষ জড়িত থাকেন। কী ভাবে কার্ড প্রকাশ্যে এল, আমরা নিশ্চিত নই।”


```