Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার সকালে মেট্রোয় বিভ্রাট, ৪০ মিনিট বন্ধ ক্ষুদিরামগামী পরিষেবা

দমদম থেকে আপ লাইনেও মেট্রো চলাচল হয় অনিয়মিত। ফলে একের পর এক প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

সোমবার সকালে মেট্রোয় বিভ্রাট, ৪০ মিনিট বন্ধ ক্ষুদিরামগামী পরিষেবা

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 09:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকে বিপর্যস্ত কলকাতা মেট্রো পরিষেবা। নোয়াপাড়া মেট্রো স্টেশনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘ ৪০ মিনিট বন্ধ ছিল শহিদ ক্ষুদিরামগামী মেট্রো। এর জেরে সকালে অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়।

দমদম থেকে আপ লাইনেও মেট্রো চলাচল হয় অনিয়মিত। ফলে একের পর এক প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হঠাৎ মেট্রো বন্ধ হওয়ায় বহু যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজে দৌড়াদৌড়ি করতে হয়। ফলে ট্র্যাফিকেও হালকা চাপ দেখা দেয়।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়ায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের পর পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।

তবে সাত সকালে ব্যস্ত সময়ে এই ধরনের বিপর্যয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। অনেকের অভিযোগ, প্রযুক্তিগত সমস্যার খবর আগাম না জানিয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধা আরও বাড়িয়েছে।


```