নির্ধারিত সময়ের অনেক পরেই মেট্রো ছাড়ছে। ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি।
_4.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 July 2025 00:55
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধ্যায় ব্লু লাইনে ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro Service disruption)! অভিযোগ, দীর্ঘক্ষণ একই স্টেশনে দাঁড়িয়ে থাকছে মেট্রো (Kolkata Metro)। নির্ধারিত সময়ের অনেক পরেই স্টেশন ছেড়ে যাচ্ছে। এরফলে ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। তাঁদের দাবি, কী কারণে গণ্ডগোল এনিয়ে কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি।
সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ দমদমের উদ্দেশে যে মেট্রো ছেড়েছিল সেটি প্রতিটি স্টেশনেই ১৫ মিনিট করে দাঁড়াচ্ছিল, এমনটাই অভিযোগ যাত্রীদের। এরফলে ঠিক যে সময় ট্রেনটি দমদমে ঢোকার কথা তার অনেক পরেই পৌঁছয়।
এই সময়টাতে অধিকাংশ যাত্রীরাই অফিস ফেরত। দমদম নেমে ট্রেন ধরার তাড়া থাকে। নিত্যযাত্রীদের ক্ষেত্রে ট্রেনের নির্দিষ্ট সময় থাকে। কিন্তু এদিনের মেট্রো বিভ্রাটের কারণে প্রায় কেউই সময়মতো রেল স্টেশনে পৌছাতে পারেননি।
মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্র মারফতই জানা গিয়েছে, সিগন্যালের গোলযোগের কারণেই এই সমস্যা দেখা দিয়েছিল।
বিগত কিছু সময় ধরেই মেট্রোতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। এরফলে ব্যহত হয় পরিষেবা। যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। এদিন অনেকেই আশঙ্কা করেছিলেন হয়তো আবারও আত্মহত্যা হয়েছে, তবে এনিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।