Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পুজোয় দিব্যি চলল, ছুটি কাটিয়ে ছন্দে ফেরার পরই মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে বন্ধ পরিষেবা

পুজোয় নির্বিঘ্নে চললেও ছুটি শেষে ফের বিপত্তি মেট্রোয়। দক্ষিণেশ্বরে সমস্যা হওয়ায় নাকাল যাত্রীরা।

পুজোয় দিব্যি চলল, ছুটি কাটিয়ে ছন্দে ফেরার পরই মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে বন্ধ পরিষেবা

ছবি- অরিত্র কবিরাজ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 October 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ছুটি কাটিয়ে সবেমাত্র ছন্দে ফিরেছেন সকলে। সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা। হঠাৎ করেই দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে মঙ্গলবার সকালে থমকে যায় মেট্রো চলাচল। সকাল ১১টা নাগাদ বন্ধ হয়ে যায় পরিষেবা, ফলে হুলস্থুল কাণ্ড হয়।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপাতত নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ‘ভাঙা পথে’ মেট্রো পরিষেবা চালানো হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণবশতই এই অংশে পরিষেবা স্থগিত রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা।

গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় এমন নানা ধরনের বিভ্রাট নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। বিশেষ করে ব্লু লাইনে একের পর এক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের ধৈর্যের সীমা প্রায় ফুরিয়ে এসেছে। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ে এবং বন্ধ করে দেওয়া হয় স্টেশনটি। তার পর থেকেই শহিদ ক্ষুদিরাম হয়ে উঠেছে ওই লাইনের প্রান্তিক স্টেশন। ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

তবে পুজোর আগে ও চলাকালীন সময়টায় পরিষেবা তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল। একাধিক দিন মেট্রো নির্বিঘ্নে চলেছে, কিছুটা স্বস্তি ফিরেছিল নিত্যযাত্রীদের মনে। কিন্তু ছুটি শেষ হতেই গোলযোগ শুরু হওয়ায়, ক্ষোভে ফেটে পড়ছেন সকলে।

দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা ঠিক কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।


```