Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়াবহ আগুন শহরের নামকরা হোটেলের রুফটপে, ধোঁয়ায় ঢাকল আনোয়ার শাহ রোডের একাংশ

চতুর্থীর দুপুরে কলকাতার আনোয়ার শাহ রোডের এক নামকরা হোটেলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আশপাশের মানুষদের মধ্যে।

ভয়াবহ আগুন শহরের নামকরা হোটেলের রুফটপে, ধোঁয়ায় ঢাকল আনোয়ার শাহ রোডের একাংশ

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 25 September 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: নবীনা সিনেমার পাশে হোটেলে ভয়াবহ আগুন। ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। কেউ ভিতরে আটকে রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। ভস্মীভূত হয়ে গেছে  হোটেলের ওই অংশ। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

এদিন দুপুরে হঠাৎই ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় একে একে আরও ৪টি ইঞ্জিন আসে।

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। কারও গাফিলতি ছিল কি না সেটাও এখনই বোঝা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নজর রেখেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

তিনি জানান, আগে আগুন নেভানোর কথা বলা হয়েছে, কীভাবে লাগল বা কী হল তা জানা যায়নি। আগে আগুন নিয়ন্ত্রণে আসুক। তারপর সব খতিয়ে দেখা যাবে। দমকল পৌঁছেছে খবর পেয়েই, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কেউ আটকে আছে কি না, সেবিষয়ে কিছু খবর পাওয়া যায়নি।

পুলিশ জানাচ্ছে, ব্লু চিলি গেস্ট হাউস রয়েছে নীচে। তারই অংশ এটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রুফ টপে টিন দিয়ে এভাবে রেস্তরাঁ চালানোর কোনও অনুমতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বড়বাজারের মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয় কিছু মাস আগে। ঘটনার প্রেক্ষিতে শহরের ছাদনির্ভর রেস্তরাঁগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এমন পরিস্থিতিতে মেয়র জানান, ছাদ কমন এলাকা। নীচের জায়গা যেমন কেউ বিক্রি করতে পারেন না, তেমন ছাদও বিক্রি করা যায় না।

তারপর পরিস্থিতি খতিয়ে দেখে বন্ধ করে দেওয়া হয় শহরের বহু রুফটর রেস্তরাঁ, বার। পুজোর মুখে শর্ত সাপেক্ষে শুরু হয়েছিল হাতে গোনা কয়েকটা। তার মধ্যে এই ঘটনা হওয়ায় রীতিমতো প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।


সেই সমস্ত নির্দেশিকার মধ্যেই বলা হয়েছে, রেস্তরাঁ নির্মাণের জন্য ছাদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 'রুফটপ' রেস্তরাঁগুলিকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ শুক্রবার বলেন, "যে সব রেস্তরাঁ ছাদে চালু রয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। নীচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন, সেই পথ খোলা রাখতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

শহরের একটি বহুল পরিচিত বহুতল, ম্যাগমা হাউস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ওই বিল্ডিং আগেই বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়েছিল। 


```