Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেন্ট্রাল স্টেশনে লাইনে ঝাঁপ ব্যক্তির, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা

কয়েক সপ্তাহ আগেও ভারী বর্ষণে জল ঢুকে পড়েছিল মেট্রো লাইনে, যার জেরে কয়েক ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। তারপর প্রথম মেট্রো চলতেই আত্মহত্যার চেষ্টা করেন একজন। বার বার এমন ভোগান্তিতে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।

সেন্ট্রাল স্টেশনে লাইনে ঝাঁপ ব্যক্তির, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা

ফাইল ছবি

শেষ আপডেট: 12 July 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল মেট্রোয় ঝাঁপ ব্যক্তির। বন্ধ হল আংশিক পরিষেবা। নাকাল যাত্রীরা।

কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। শনিবার বেলা ১২টা নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় বিদ্যুৎ। শুরু গয় উদ্ধারকাজ।

এর জেরে আপ এবং ডাউন, দু'দিকেই বন্ধ হয়ে যায় পরিষেবা। আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। দক্ষিণ দিক থেকে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত এবং উত্তর দিক থেকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্তই চালু রয়েছে পরিষেবা। মাঝের স্টেশনগুলি বন্ধ রয়েছে।

উল্লেখ্য, কলকাতার প্রাচীনতম মেট্রো করিডর ব্লু লাইনে প্রায়শই ঘটে আত্মহত্যার ঘটনা। কারণ, এই লাইনে এখনও প্ল্যাটফর্মে গার্ডরেল বা ব্যারিকেড নেই, যা অন্য নতুন লাইনে থাকায় এ ধরনের ঘটনা হয় না। দীর্ঘদিন ধরেই এই নিয়ে প্রশ্ন উঠলেও কার্যত কোনও স্থায়ী সমাধান হয়নি।

কয়েক সপ্তাহ আগেও ভারী বর্ষণে জল ঢুকে পড়েছিল মেট্রো লাইনে, যার জেরে কয়েক ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। তারপর প্রথম মেট্রো চলতেই আত্মহত্যার চেষ্টা করেন একজন। বার বার এমন ভোগান্তিতে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।


```