Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'সৌরভ দুঃখ পেলেও আমি প্রশ্ন তুলব, ICC-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?' ইডেনে মমতা

সৌরভ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওঁর পরিচয় আলাদাভাবে দেওয়ার কিছু নেই। সবাই জানে ও কত বড় মাপের ক্রিকেটার এবং মানুষ। তাই তিনি মনে করেন, আজ হয়তো সৌরভ আইসিসি-র প্রেসিডেন্ট হতে পারেননি, কিন্তু একদিন নিশ্চিতভাবে হবেন। ওঁকে কেউ আটকাতে পারবে না।

'সৌরভ দুঃখ পেলেও আমি প্রশ্ন তুলব, ICC-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?' ইডেনে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলার বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধন দিয়েছে সিএবি (CAB) এবং রাজ্য সরকার (State Govt)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার এবং ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামী (Jhulan Goswami) সহ আরও অনেকে। সেখানেই নিজের বক্তব্যে রিচাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌরভকে নিয়েও বড় মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আইসিসি-র প্রেসিডেন্ট (ICC President) কার হওয়ার কথা ছিল - সংবর্ধনা মঞ্চে হঠাৎ এই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ভারতের অধিনায়ক ছিলেন। আমি একটা কথা বললে হয়তো ওঁর খারাপ লাগবে, দুঃখ পাবে, কিন্তু তাও আমি বলব। আইসিসি-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?'' এই প্রশ্ন তুলে মমতা স্পষ্ট করেন, তিনি একটু আউটস্পোকেন আছেন। সবসময়ই অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন।

সৌরভ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওঁর পরিচয় আলাদাভাবে দেওয়ার কিছু নেই। সবাই জানে ও কত বড় মাপের ক্রিকেটার এবং মানুষ। তাই তিনি মনে করেন, আজ হয়তো সৌরভ আইসিসি-র প্রেসিডেন্ট হতে পারেননি, কিন্তু একদিন নিশ্চিতভাবে হবেন। ওঁকে কেউ আটকাতে পারবে না।

এদিকে এই অনুষ্ঠানে পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএবি-র তরফ থেকে রিচা ঘোষের হাতে তুলে দেওয়া সোনার ব্যাট-বল। পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে তাঁকে 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে, ডিএসপি পদে চাকরিও দেওয়া হয়েছে তাঁকে।

কিন্তু হঠাৎ ৩৪ লক্ষ টাকাই কেন? বিশ্বকাপ ফাইনালে ঠিক ৩৪ রানই করেছিলেন রিচা। বলাই বাহুল্য, ওই ম্যাচ বা গোটা বিশ্বকাপে ভারতীয় দলে রিচার অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চেয়েই এই সিদ্ধান্ত সিএবি-র।


```