Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রিচা-স্মৃতিদের ঐতিহাসিক সাফল্য! পরের মহিলা বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল আইসিসি

রিচা ঘোষ, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীতদের ঐতিহাসিক সাফল্যের পর বড় ঘোষণা আইসিসি-র।

রিচা-স্মৃতিদের ঐতিহাসিক সাফল্য! পরের মহিলা বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল আইসিসি

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 November 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের অভূতপূর্ব সাফল্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। মহিলা ক্রিকেটের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে আগামী ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে আইসিসি। এ বছর বিশ্বকাপে যেখানে আটটি দল অংশ নিয়েছিল, সেখানে ২০২৯ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল খেলবে।

আইসিসি'র এই সিদ্ধান্ত কেবল সংখ্যা বৃদ্ধি নয়, এর লক্ষ্য হল বিশ্ব ক্রিকেটকে আরও বহু দিক থেকে প্রভাবিত করা। সংস্থাটি চাইছে নতুন দেশগুলিকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ দিতে। এর ফলে দেশগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে এবং আরও বেশি সংখ্যক দেশ মহিলা ক্রিকেটে বিনিয়োগ করতে আগ্রহী হবে। দল বাড়লে নতুন প্রতিভা উঠে আসবে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল, যারা এবার যোগ্যতা অর্জন করতে পারেনি, তারাও আবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখবে।

আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, "এবারের টুর্নামেন্টের অভূতপূর্ব সাফল্যের ভিত্তিতে পরের সংস্করণে আমরা দশটি দেশকে সুযোগ দিতে চাই। এই বছর সবমিলিয়ে প্রায় ৩ লক্ষ মানুষ মাঠে এসে ম্যাচ দেখেছেন, যা মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।" এর পাশাপাশি দর্শক সংখ্যারও বিরাট উন্নতি হয়েছে। বিশ্বজুড়ে অনলাইনে দেখার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে মহিলা বিশ্বকাপ।

বিশেষ করে ফাইনাল ম্যাচের দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতো। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষদের নিয়ে চলা উন্মাদনার ফলস্বরূপ অনলাইনে মোট দর্শক সংখ্যা দাঁড়ায় ৪৪৬ মিলিয়ন। সম্প্রচারকারী চ্যানেল জিওহটস্টারে শুধু ফাইনাল ম্যাচটি দেখেছেন ১৮৫ মিলিয়ন (প্রায় ১৯ কোটি) দর্শক। তাৎপর্যপূর্ণভাবে, এই দর্শক সংখ্যা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দর্শক সংখ্যার প্রায় সমতুল্য। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত শিরোপা জয় করেছিল।


```