Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কসবাকাণ্ডে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মদন, দলের শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক

ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

কসবাকাণ্ডে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মদন, দলের শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক

মদন মিত্র

শেষ আপডেট: 1 July 2025 10:49

দ্য ওয়াল ব্যুরো: ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। দলের কড়া অবস্থানের পর, শেষমেশ দলীয় (TMC) শোকজের উত্তর পাঠালেন তিনি। জানা গিয়েছে, সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন।

সূত্রের খবর, সংক্ষিপ্ত হলেও মদনের চিঠিতে রয়েছে দু'টি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। অন্যদিকে, কেন তিনি ওই মন্তব্য করেছিলেন, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। তবে দল তাঁর জবাবকে কীভাবে গ্রহণ করবে, সেটা ভবিষ্যৎ বলবে।

ঘটনার সূত্রপাত কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রী ধর্ষণের ঘটনায়। অভিযোগ, আইনের এক ছাত্রীকে ফাঁকা ক্যাম্পাসে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সংবাদমাধ্যমে মদনের মন্তব্য ছিল, ‘‘ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন? কয়েকজন বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে গেলে, বা কাউকে জানিয়ে গেলে হয়তো এমনটা ঘটত না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।’’

এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নেয়। শনিবার রাতেই দল স্পষ্ট জানিয়ে দেয়, মদনের বক্তব্য তাঁর ‘ব্যক্তিগত’, এবং দল এমন মন্তব্য সমর্থন করে না। রবিবার সুব্রত বক্সীর সই করা শোকজ চিঠি পৌঁছয় মদনের কাছে। যেখানে বলা হয়, এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এবং এটি দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল।

শোকজের জবাবে মদন ক্ষমা চাইলেও, তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, এমন সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে একজন প্রবীণ বিধায়কের মন্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

তৃণমূল এখন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর সকলের। কেননা এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্ন উঠে এসেছে।


```