Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বালিগঞ্জের অভিজাত আবাসনে নিজের ঘরের জানলা থেকেই থেকে পড়ে 'রহস্যমৃত্যু' আইনজীবীর!

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনায় অন্য কোনও কারণ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

বালিগঞ্জের অভিজাত আবাসনে নিজের ঘরের জানলা থেকেই থেকে পড়ে 'রহস্যমৃত্যু' আইনজীবীর!

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনে চাঞ্চল্যকর ঘটনা (Lawyer found dead in ballygunge)। চারতলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হল এক আইনজীবীর। মৃত ব্যক্তি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা নাকি কোনও রহস্য রয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কৌস্তভ দাস (৫২)। শনিবার রাতের দিকে তিনি ফ্ল্যাটের স্লাইডিং জানলার ধারে বসেছিলেন। পরিবারের দাবি, কিছুদিন ধরেই জানলার মেরামতির কাজ চলছিল, যার ফলে গ্রিল খুলে রাখা হয়েছিল। ঘটনার সময় তিনি জানলার পাশে বসেছিলেন। সম্ভবত মাথা ঘুরে যায় এবং মুহূর্তের মধ্যে তিনি ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান।

অন্য বাসিন্দারা হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে যান নীচে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কৌস্তভবাবুকে। দ্রুত তাঁকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও তাঁকে বাঁচাতে যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনায় অন্য কোনও কারণ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।


```