Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আরজি করের নির্যাতিতার মা'কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, 'তদন্ত করে দেখা হবে', আশ্বাস সিপির

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের অভিযোগে আরজি করের নির্যাতিতার মায়ের 'আক্রান্ত' হওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে মনোজ ভার্মা বলেন, 'যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রেত নয়। 

আরজি করের নির্যাতিতার মা'কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, 'তদন্ত করে দেখা হবে', আশ্বাস সিপির

কলকাতা সিপি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান ঘিরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ, এই সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। শনিবার সারাদিনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সাতটি এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে এখনও গ্রেফতারি শূন্য। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রসঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)।

সিপি জানান, 'এখনও পর্যন্ত সাতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। গ্রেফতারির সংখ্যাটা পাইনি। তদন্ত করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে।'

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের অভিযোগে আরজি করের নির্যাতিতার মায়ের 'আক্রান্ত' হওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে মনোজ ভার্মা বলেন, 'যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রেত নয়। নির্যাতিতার মা যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে।'

যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি বলেও দাবি তাঁর।  তবে যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সিপি।

এদিন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান মনোজ ভার্মা। তিনি স্পষ্ট করেন, 'সমস্তটাই তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোনরকম কথা বলা উচিত নয়।


```