Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

RG Kar: 'সিপিকে চড় মেরে বললাম সরি, তাহলে কি হয়ে যাবে?' পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নির্যাতিতার বাবা

শনিবার নবান্ন অভিযানে মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে, কপাল ফুলে যায়, হাতের শাঁখা পলা ভেঙে যায়। সেই নিয়েই প্রতিক্রিয়া দিলেন আরজি করের নির্যাতিতার বাবা।

RG Kar: 'সিপিকে চড় মেরে বললাম সরি, তাহলে কি হয়ে যাবে?' পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নির্যাতিতার বাবা

আরজি করের নির্যাতিতার বাবা-মা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: "সরকার আমার মেয়ের মৃত্যুর দায় কোনওভাবেই এড়াতে পারবে না। গতকাল আমাদের পুলিশ যে মেরেছে তার দায়ও সরকার এবং পুলিশ এড়াতে পারে না। পুলিশ কমিশনার আজ মুখে বলেছেন এই ঘটনা দুঃখজনক। কিন্তু মুখে বললেই তো হবে না, কাজে তার প্রতিফলন দেখাতে হবে।" শনিবার নবান্ন অভিযানে মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে, কপাল ফুলে যায়, হাতের শাঁখা পলা ভেঙে যায়। সেই নিয়েই প্রতিক্রিয়া দিলেন আরজি করের নির্যাতিতার বাবা।

তিনি আরও বলেন, "আজ আমি সিপিকে একটা চড় মেরে বললাম সরি, তাহলে কি হয়ে যাবে? আমিও তাহলে এক্ষুনি যাচ্ছি সেই কাজ করতে। কলকাতা পুলিশ হল তৃণমূলের দলদাস। তৃণমূলকে সব সময় সব রকম ভাবে সহযোগিতা করে চলেছে।"

শনিবারের নবান্ন অভিযানে নির্যাতিতার বাবা-মায়ের ডাকে সাড়া দিয়ে যোগ দেয় বিজেপি। তবে দলীয় পতাকা ছাড়া পথে নামেন শুভেন্দু অধিকারীরা।  দুপুর ১২টা নাগাদ ধর্মতলা থেকে রওনা হওয়া মিছিল পার্কস্ট্রিট মোড়ে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এই সময় মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে, কপাল ফুলে যায়, হাতের শাঁখা পলা ভেঙে যায়।

ধস্তাধস্তির পর নির্ধারিত পথ ধরে রওনা হন নির্যাতিতার মা-বাবা। তাঁদের সঙ্গে ছিলেন প্রায় ৩০ জন সমর্থক, যার মধ্যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তুভ বাগচিও ছিলেন। তাঁরা রেসকোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতে থাকেন। তবে মূল মিছিল তখনও পার্কস্ট্রিট মোড়েই আটকে ছিল। নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ, রেসকোর্সের কাছেও তাঁদের পথ আটকে দেয় পুলিশ। সেখানে একের পর এক গ্রিল, শালবল্লা ও বাঁশের ব্যারিকেড বসানো হয়।

মিছিল শুরুর আগে থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, তাঁদের গাড়ি একাধিকবার আটকানো হয়েছে, এমনকি পুলিশের চোখ এড়িয়ে ধর্মতলায় পৌঁছতে হয়েছে। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিলেও পথে পথে ব্যারিকেড বসানো হয়েছে বলে অভিযোগ তাঁর।


```