Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জয়ন্তরা যেভাবে মেরেছে পুলিশেরও উচিত সেভাবে মেরে ভিডিও করা: গণপিটুনি ইস্যুতে কুণাল

যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরও মেরে ভিডিও করা উচিত বলে দাবি করেছেন কুণাল।

জয়ন্তরা যেভাবে মেরেছে পুলিশেরও উচিত সেভাবে মেরে ভিডিও করা: গণপিটুনি ইস্যুতে কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 11 July 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে পরপর গণপিটুনির ঘটনায় রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ নিচ্ছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সিপিএম আমলে রাজ্যে যে ধরনের অত্যাচারের ঘটনা ঘটত, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও যেমন ঘটনা ঘটে, সেই পরিস্থিতি বাংলায় তৈরি হবে না, এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরও মেরে ভিডিও করা উচিত বলে দাবি করেছেন কুণাল। 

চোপড়ায় এক তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবির বিরুদ্ধে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তা ফেলে মারধরের ঘটনা ঘটে। তারও কিছুদিন পরে আড়িয়াদহের অন্য একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেও একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে এমনটা দেখা যায়। আড়িয়াদহর ঘটনায় নাম জড়িয়েছে আরেক এক তৃণমূল নেতা জয়ন্ত সিং-এর। দুই তৃণমূল নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। 

কুণাল ঘোষের স্পষ্ট কথা, ''যারা ভিডিও করে গুন্ডাগিরি, দাদাগিরি দেখাতে চাইছে, তাদের মেরে পুলিশও একটা ভিডিও ছাড়ুক! যা বিতর্ক হবে হোক, তবে মানুষ আশীর্বাদ করবে।'' তৃণমূল নেতা বলছেন, যে গুন্ডাকে ভিডিওতে মারতে দেখা যাচ্ছে তাকে পিটিয়ে পুলিশ ভিডিও দিক, তারপর না হয় আইনের পথে হাঁটা হবে। 

রাজ্য সরকার যে এই ধরনের গুন্ডাগিরি চায় না তা পরিস্কার করে দিয়েছেন কুণাল। যদিও তাঁর এও বক্তব্য, গুটিকয়েক রাজনৈতিক নেতা এবং কয়েকজন পুলিশের মদতেই এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটে এটা মানতে হবে। একা একা কোনও সমাজবিরোধী বেশিদিন দাদাগিরি দেখাতে পারে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে এই ঘটনাগুলিকে কোনওভাবেই প্রশ্রয় দেয় না, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতা। 

আড়িয়াদহের যে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় চলছে সেটা পুরনো বলেই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ২০২১ সালের ভিডিও সেটি। অর্জুন সিং যখন সাংসদ ছিলেন সেই সময়েই ভিডিও। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা জানান, আড়িয়াদহের তালতলা ক্লাবের যে মারধর করার ভিডিও সামনে এসেছে, সেটি তিন বছর আগের। আর ভিডিওয় যাঁকে মার খেতে দেখা যাচ্ছে, তিনি কোনও মহিলা নন, তিনি একজন পুরুষ।


```