Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইউটিউবে বিজ্ঞাপন দেখে অচেনা অ্যাপ ইনস্টল! কয়েক লক্ষ টাকা খোয়ালেন কলকাতার বাসিন্দা, ধৃত ২

এখন ইউটিউব বা অন্যান্য অনলাইন মাধ্যমকে ভরসা করছেন প্রায় সকলেই। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনও ফরেক্স ট্রেডিং, কখনও আবার অনলাইন অ্যাপে বিনিয়োগ, এরকম নানা ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। 

ইউটিউবে বিজ্ঞাপন দেখে অচেনা অ্যাপ ইনস্টল! কয়েক লক্ষ টাকা খোয়ালেন কলকাতার বাসিন্দা, ধৃত ২

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 July 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগ করে বেশি মুনাফা পাওয়ার আশায় অনেকেই না জেনে বুঝেই মোবাইলে অচেনা অ্যাপ ইনস্টল করে নেন (Investment App Fraud)। সেই থেকেই ঘটে যায় বিপদ। ঠিক এইরকমই এক প্রতারণার ফাঁদে পড়েন কলকাতার এক বাসিন্দা। তদন্তে নেমে প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। মূলত ইউটিউবে বিজ্ঞাপন (Youtube Ad) দেখেই অ্যাপ ইনস্টল করেছিলেন প্রতারিত মহিলা।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা বিধাননগরের বাসিন্দা। ইউটিউবে একটি অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাপের (Online Investment App install) বিজ্ঞাপন দেখে সেখানে টাকা বিনিয়োগ করতে শুরু করেন। ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন তিনি। প্রথমদিকে কিছু লাভের আশ্বাস দেওয়া হলেও পরে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনও টাকা ফেরত না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার থানায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই অনলাইন অ্যাপ ও বিজ্ঞাপন ছিল সম্পূর্ণ ভুয়ো (Fake Ad)। এর পিছনে রয়েছে একটি সুসংগঠিত প্রতারণা চক্র। দীর্ঘ তদন্তের পর অবশেষে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাদের রাজ্যে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যেও একাধিক মানুষকে একইভাবে ঠকিয়েছে। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

এখন ইউটিউব বা অন্যান্য অনলাইন মাধ্যমকে ভরসা করছেন প্রায় সকলেই। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। কখনও ফরেক্স ট্রেডিং, কখনও আবার অনলাইন অ্যাপে বিনিয়োগ, এরকম নানা ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। তাই সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি যেকোনও অনলাইন অ্যাপের খুঁটিনাটি জেনে তবেই বিনিয়োগ করার কথাও আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে।


```